Thursday, September 24, 2026
WA
Home Bangla প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালো পরিবেশ পত্রিকা ‘উত্তরপত্র’

প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালো পরিবেশ পত্রিকা ‘উত্তরপত্র’

0
880
Tagore
This is an undated photo of Sir Rabindranath Tagore, Hindu poet, writer and philosopher, in Calcutta, India. Tagore was born in Calcutta in 1861 and was the first Asian to receive the Nobel Prize in literature in 1913. He was knighted in 1915, but denounced the honor in 1919 to protest against British policy in Punjab. He died on Aug. 7, 1941. (AP Photo)

‘ রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনা ‘ উত্তরপত্রের আয়োজনে রবীন্দ্র শ্রদ্ধার্ঘ্য প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালো পরিবেশ পত্রিকা’ উত্তরপত্র ‘ ।

পঁচিশে বৈশাখ দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে এই সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তরপত্র পরিবেশ পত্রিকার সম্পাদক তুহিন শুভ্র মন্ডল, অধ্যাপক গৌতম সরকার, শিক্ষক সজল মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন নৃত্য শিল্পী শুভ্রশ্লেতা ব্যানার্জী, কৃষি আধিকারিক আকাশ সাহা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রাবলী পাল। আলোচনা সভার সূচনায় রবীন্দ্রনাথের গান ‘ আকাশ ভরা সূর্য তারা ‘ পরিবেশন করেন সংগীতশিল্পী বিপ্লব সাহা। উত্তরপত্র পরিবেশ পত্রিকার পক্ষ থেকে স্বাগত জানান বিনায়ক কৃষ্ণ মজুমদার।
অধ্যাপক গৌতম সরকারের বক্তৃতায় উঠে আসে বর্তমান প্রকৃতির সঙ্কট ও রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার কথা। সজল মজুমদার উল্লেখ করেন রবীন্দ্রনাথের লেখার যেভাবে উঠে এসেছে প্রকৃতির নানান বিষয়ের কথা। তুহিন শুভ্র মন্ডল জানান ‘ আজ যে সুস্থায়ী ভাবনার কথা সর্বাগ্রে এসেছে সেটা অনেকদিন আগে বলেছেন রবীন্দ্রনাথ। জল, মাটি, গাছ, প্রাণবৈচিত্র্য , প্রকৃতির সমস্ত সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন, প্রকৃতিকে অন্তর থেকে ভালোবাসার কথা বলেছেন রবীন্দ্রনাথ। শুভ্রশ্লেতা ব্যানার্জী বলেন রবীন্দ্র নৃত্যে, সাহিত্যে প্রকৃতির কথা যা আমাদের মনে রাখা প্রয়োজন। আকাশ সাহা উল্লেখ করেন রবীন্দ্র ভাবনাকে নিয়ে যেতে হবে প্রকৃতি নির্ভর মানুষের কাছে।
বক্তাদের ও অতিথিদের বৃক্ষ শিশু উপহার স্বরূপ প্রদান করেন উত্তরপত্র পরিবেশ পত্রিকার পক্ষে কো – অর্ডিনেটর নীলাদ্রি শেখর মুখার্জী, আরিফ সরকার প্রমুখ।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে এছাড়াও উপস্থিত ছিলেন কবি অমল বসু, কবি ভক্তগোপাল ভট্টাচার্য, পত্রিকা সম্পাদক পুলক কান্তি দাস, কবি জ্যোতিব্রত চক্রবর্তী, বাচিক শিল্পী বিভাস দাস, অরুন্ধতী সরকার প্রমুখ।
আয়োজক পত্রিকার সম্পাদক তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনাকে নিয়ে আলোচনা খুব কম হয়। বিশ্ব জুড়ে পরিবেশবাদী ভাবনা শুরু হওয়ারও অনেক আগে রবীন্দ্রনাথ প্রকৃতি চেতনার স্বাক্ষর রেখেছেন। তার এই ভাবনাগুলোকে প্রয়োগের জায়গায় নিয়ে যেতে হবে। এটাই আসল কাজ। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights