Tuesday, September 29, 2026
WA
Home Bangla সাইকেল পিওর আগরবাতি বাজারে আনল পুষ্করিণী পবিত্র আগরবাতি এবং ওম শান্তি ধুনো

সাইকেল পিওর আগরবাতি বাজারে আনল পুষ্করিণী পবিত্র আগরবাতি এবং ওম শান্তি ধুনো

0
1808
সাইকেল পিওর আগরবাতি বাজারে আনল পুষ্করিণী পবিত্র আগরবাতি এবং ওম শান্তি ধুনো
সাইকেল পিওর আগরবাতি বাজারে আনল পুষ্করিণী পবিত্র আগরবাতি এবং ওম শান্তি ধুনো

কলকাতা, ২৪ মে ২০২২: বিশ্বের বৃহত্তম আগরবাতি প্রস্তুতকারক সাইকেল পিওর আগরবাতি তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি এবং সাইকেল পিওর আগরবাতির ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গার উপস্থিতিতে, কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে 'পুষ্করিণী পবিত্র আগরবাতি' এবং 'ওম শান্তি ধুনো' লঞ্চ করল। মহিলাদের দ্বারা হস্তনির্মিত, পুষ্করিণী আগরবাতি, সম্বরানি, কোন এবং ধূপ-গুলি মাইসুরুর চামুন্ডেশ্বরী মন্দির, নানজুন্ডেশ্বর স্বামী মন্দির এবং লক্ষ্মী ভেঙ্কটারমনস্বামী মন্দির থেকে সংগৃহীত পবিত্র ও মন্দিরের আশীর্বাদপুষ্ট ফুল ব্যবহার করে তৈরি করা হয়। এই সুগন্ধি তৈরি করা হয়েছে ঐশ্বরিক সুগন্ধযুক্ত মন্দিরের পবিত্র ফুল, বিরল ধরনের ভেষজ, সাম্বরানি রেজিন এবং প্রাকৃতিক তেলের অনন্য ফর্মুলেশনে। সাইকেলের ওম শান্তি ধুনো একটি ঐতিহ্যবাহী ধুনো, যা তৈরি করা হয়েছে রেজিন এবং উদ্বায়ী তেল ব্যবহার করে। এটি চিরাচরিত ধুনোর অভিজ্ঞতা এনে দেবে। এটি উৎসব অনুষ্ঠান কিংবা বিশেষ আচার অনুষ্ঠানের জন্য আদর্শ।
এই প্রোডাক্ট লঞ্চ করতে গিয়ে সাইকেল পিওর আগরবাতির ম্যানেজিং ডিরেক্টর মি. অর্জুন রঙ্গা বলেন, “এটি এমন একটি ব্র্যান্ড যেটির লক্ষ্য, সবসময় সঠিক কাজ করার মাধ্যমে আশা প্রদান করা। আমরা পবিত্র মন্দিরের ফুলের আয়ু ও তার উদ্দেশ্যকে আরও বাড়িয়ে নিয়ে যাবার জন্য একটি সুযোগ দেখেছি, তৈরি করেছি ‘পুষ্করিণী’। এটি একটি বিশেষ ধরণের সুগন্ধি যা দেবত্ব এবং স্থায়িত্বের সঙ্গে নিজেকে মিশিয়েছে। একইরকমভাবে, ওম শান্তি ধুনো সহজে ব্যবহারযোগ্য এবং শান্তিপূর্ণ পুজোর অভিজ্ঞতার জন্য তৈরি করা হয়েছে। এটি চারিদিকে একটি স্বর্গীয় ও দীর্ঘস্থায়ী সুগন্ধ ছড়িয়ে দেয়।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি বলেন, “সাইকেল পিওর আগরবাতি সবসময়ই তার সাসটেইনেবিলিটি এবং ইনোভেশনের বিষয়ে সবচেয়ে এগিয়ে থাকে এবং এই ব্র্যান্ড পুজোর ক্ষেত্রে একটি সমৃদ্ধ অভিজ্ঞতার জন্য গুনমানসম্পন্ন পণ্য সরবরাহ করে। আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে আনন্দিত, যেটি আশার সমার্থক এবং পাশাপাশি পশ্চিমবঙ্গে এর প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।”

এই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্টে ব্যবহৃত সমস্ত উপাদানগুলি`র উৎস নৈতিকভাবে এবং টেকসইভাবে প্রতিষ্ঠিত। এটি জিরো কার্বন ম্যানুফ্যাকচার সার্টিফায়েড হওয়ায় এই ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরির সময় কার্বন-এর কোনও চিহ্ন থাকে না।
পুষ্করিণী আগরবাতি এবং ওম শান্তি ধুনো রিটেল আউটলেটের পাশাপাশি www.cycle.in.- এও পাওয়া যাচ্ছে।
সাইকেল পিওর আগরবাতি সম্পর্কে:

সাইকেল পিওর আগরবাতি হল আগরবাতির শীর্ষস্থানীয় প্রস্তুতকারক এবং রপ্তানিকারক, যারা সবসময় তাদের সমস্ত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিবেশ-বান্ধব দৃষ্টিভঙ্গি লালন করে আসছে। এই সাইকেল পিওর আগরবাতি ভারতের একমাত্র আগরবাতি কোম্পানি যারা যুক্তরাজ্য-ভিত্তিক কার্বন নিউট্রাল কোম্পানি, যারা বিশ্বের অগ্রণী কার্বন রিডাকশন সলিউশন প্রোভাইডার হিসেবে পরিচিত, তাদের দ্বারা কার্বন নিউট্রাল কোম্পানি হিসেবে স্বীকৃত। পরিবেশ বান্ধব অনুশীলনের ক্ষেত্রে এই সংস্থা চ্যাম্পিয়ন। তারা তাদের প্রাসঙ্গিক ইউনিটগুলিতে রি-সাইকেল করুগেটেড বক্স স্থাপন করেছে এবং তাতে প্রাকৃতিক উপাদানগুলির ব্যবহার নিশ্চিত করেছে যা আইএফআরএ সার্টিফায়েড সুগন্ধি সামগ্রী এবং পরিবেশ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। সাইকেল পিওর আগরবাতির প্রিমিয়াম ক্যাটাগরির আগরবাতির মধ্যে রয়েছে: রিদম, উডস, ফ্লুট এবং থ্রি-ইন-ওয়ান। এগুলি হল মার্কি ব্র্যান্ড। তার সাম্প্রতিকতম অফারের মধ্যে রয়েছে হেরিটেজ আগরবাতি। এই গ্রূপ সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন http://www.nrgroup.co.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights