স্বপ্ন দেখাও কি দোষ
সুমন মুন্সী
আমার স্বপ্ন দেখাই, শুধু স্বপ্ন,
তোমাদের ফেলে দেয়া রংতুলি,
আর ছিড়ে ফেলে যাওয়া স্মৃতির ক্যানভাসে,
আমি ছবি আঁকি, স্বপ্নের ছবি।
কেনো যে সেই ছবির রং গুলো শুধুই ধূসর হয়ে ওঠে,
কেবল ঘামে ভেজা শ্রমিকের পিঠের গেঞ্জি,
বা কাজের দিদির ভেজা ব্লাউজের ঘামের দাগটাই শুধু রঙিন।
বিশেষ গলির সেই সোহাগিনীদের, চড়া মেকআপ,
না সেটাও স্বপ্নে ধূসর লাগে।
তবু আমি স্বপ্ন দেখি দিন বাদলের,
কেউ বলে সাম্যবাদ, কেউ বলে পুঁজিবাদ,
আবার কেউ বা বলে রাজতন্ত্র কে সরিয়ে গণতন্ত্র ,
স্বপ্নে যে কোনো তন্ত্রের আশাই, মলিন ধূসর ঠেকে ।
তবু স্বপ্ন দেখি দিনবদলের মানুষের মানুষত্বের জয়ের,
আর সেটাই হয়ে ওঠে রঙিন স্বপ্ন,
সে স্বপ্ন, দোষ মুক্ত স্বপ্ন,
সে স্বপ্ন আগামীর স্বপ্ন।












