যক্ষ্মা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্যসভার সাংসদ মহারাজা সানাজাওবা লাইশেমবা’র প্রয়াসের প্রশংসা প্রধানমন্ত্রীর
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যক্ষ্মা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্যসভার সাংসদ মহারাজা সানাজাওবা লাইশেমবা’র প্রয়াসের প্রশংসা করেছেন।
রাজ্যসভার সাংসদের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“প্রশংসনীয় অভিপ্রায়। ভারতকে যক্ষ্মা মুক্ত করতে দেশ জুড়ে সর্বত্রই গভীর সচেতনতার বোধ তৈরি হয়েছে এবং অনেকেই যক্ষ্মা রোগীর দেখভালের দায়িত্ব নিচ্ছেন।”





















