Saturday, September 19, 2026
WA
Home Bangla ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃত ব্যাক্তিদের শনাক্তকরণএর জন্য ভারতীয় রেলের আবেদন

ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃত ব্যাক্তিদের শনাক্তকরণএর জন্য ভারতীয় রেলের আবেদন

0
504
DERAILMENT OF TRAINS AT BAHANAGA BAZAR STATION OF KHARAGPUR DIVISION
DERAILMENT OF TRAINS AT BAHANAGA BAZAR STATION OF KHARAGPUR DIVISION

ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃত ব্যাক্তিদের শনাক্তকরণএর জন্য ভারতীয় রেলের আবেদন

কলকাতা , ৫ ই জুন , ২০২৩

ওড়িশার বাহানাগায় দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনার পর স্বজন হারানো ব্যাক্তিরা যাতে নিরুদ্দেশ আত্মীয়দের খুঁজে বার করতে পারেন তার জন্য ওড়িশা সরকারের সহযোগিতায় এক বিশেষ উদ্যোগ নিলো ভারতীয় রেল। এই দুর্ঘটনায় মৃত, হাসপাতালে চিকিৎসাধীন আহত এবং অশনাক্তকৃত মৃতদেহগুলি যাতে পরিবারের সদস্য/ আত্মীয়স্বজন / বন্ধুবান্ধব বা শুভানুধ্যায়ীরা শনাক্ত করতে পারেন তার জন্য এদের ফটোর লিংক প্রকাশ করা হয়েছে। এই লিংকগুলি হলো :
১. মৃত ব্যাক্তিদের ফটোর লিংক –

https://srcodisha.nic.in/Photos%20Of%20Deceased%20with%20Disclaimer.pdf

২. বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের নামের তালিকার লিংক :

https://www.bmc.gov.in/train-accident/download/Lists-of-Passengers-Undergoing-Treatment-in-Different-Hospitals_040620230830.pdf

৩. কটকের এস সি বি তে চিকিৎসাধীন অশনাক্তকৃত ব্যাক্তিদের লিংক :

https://www.bmc.gov.in/train-accident/download/Un-identified-person-under-treatment-at-SCB-Cuttack.pdf

এই রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য রেলওয়ে হেল্পলাইন নম্বর – ১৩৯ সারাদিন চালু আছে। রেলের বরিষ্ঠ আধিকারিকরা এই হেল্পলাইনটির ওপর নজর রেখে চলেছেন। বি এম সি হেল্পলাইন নম্বর ১৮০০ ৩৪৫ ০০৬১/ ১৯২৯ সারাক্ষণ চালু আছে। ভুবনেশ্বরের মিউনিসিপাল কমিশনার -এর অফিসে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। যেখানে সারাক্ষণ আধিকারিকরা কাজ করে চলেছেন। তারা গাড়ি দিয়ে সাহায্য করছেন সাধারণ মানুষদের। এই গাড়িগুলি হাসপাতাল বা মর্গে পৌঁছে দিচ্ছে পরিজন ও আত্মীয়স্বজনদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights