Friday, September 18, 2026
WA
Home Bangla বিএসএফ মানব পাচার এবং শিশু অপরাধ নির্মূল করতে সীমান্ত এলাকায় সচেতনতা কর্মসূচির...

বিএসএফ মানব পাচার এবং শিশু অপরাধ নির্মূল করতে সীমান্ত এলাকায় সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে

0
832

(জেলা – উত্তর ২৪ পরগণা)
ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ শুধু আন্তর্জাতিক সীমান্ত পাহারাই দিচ্ছে না, সীমান্তে ঘটিত অপরাধ ও অপকর্ম রোধে সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করে। এই প্রসঙ্গে, ১৮ জুলাই, ২০২৩ তারিখের ১১৩০ টা থেকে ১২৪৫ টা পর্যন্ত, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন, সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ ব্যাটালিয়নের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (AHTU) এবং ‘মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার’ এনজিও যৌথভাবে কৈজুরী সীমান্তে মানব পাচার এবং অন্যান্য অপরাধ প্রতিরোধ সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে।

বিএসএফ মানব পাচার এবং শিশু অপরাধ নির্মূল করতে সীমান্ত এলাকায় সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে
বিএসএফ মানব পাচার এবং শিশু অপরাধ নির্মূল করতে সীমান্ত এলাকায় সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে

এই সচেতনতামূলক কর্মসূচীতে, বিএসএফ-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং এনজিও ‘মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার’ গ্রামবাসীদের মানব পাচার, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষার গুরুত্ব ইত্যাদি সম্পর্কে অবহিত করে। ৫০ জন স্কুল ছাত্রী এবং গ্রামবাসী এই সচেতনতামূলক কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

গ্রামবাসীরা এই কর্মসূচি আয়োজন করার জন্য বিএসএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছে।

১৫৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমাবাসী ও বিএসএফ-এর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুশিক্ষা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights