Friday, September 25, 2026
WA
Home Bangla পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের – লক্ষ্য দামাল বাংলার অভিযান প্রিয়...

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের – লক্ষ্য দামাল বাংলার অভিযান প্রিয় তরুণ প্রজন্মকে এগিয়ে নেয়া

0
2436
Kanchenjangha - Mistic
Kanchenjangha - Mistic

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের

চাঁদের পাহাড়ের শংকার লুকিয়ে আছে সব বাঙালির মধ্যে আর তাকেই উত্সাহিত করতে এবার বাংলার সরকার এগিয়ে এলো|

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে মানুষকে উত্সাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সাল থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের জন্য আরও বেশী সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে।

বাম আমলে যেখানে রাজ্য থেকে মাত্র ২ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল, রাজ্যে পালাবদলের পর সরকারের তরফে বিভিন্ন সাহায্য পাওয়ার ফলে এই ক’বছরে ২০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছে।

পাশাপাশি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৮০০০ মিটারের বেশী উচ্চতার পর্বতারোহণে আর্থিক অনুদান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করেছে।

২০১৮ সাল থেকে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নির্বাচিত করা হবে যারা রাজ্য সরকারের তরফ থেকে বৃত্তি পাবে যাতে তারা বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং নিতে পারে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭০ থেকে ৮০ জন পর্বতারোহীকে বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যাই অধিক।

দুর্গাপুর, শিলিগুড়ি ও কোলকাতাতে ট্রায়াল ক্যাম্প করা হবে। গত বছর ৫০০ জন উৎসাহী ট্রায়াল ক্যাম্পে যান; এবছর এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে আগামী নভেম্বর মাসে। এই বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং-এর জন্য নির্বাচিত হতে গেলে সবাইকেই ( পুরুষ ও মহিলা) কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

এই বাছাই করা উৎসাহীদের ব্যাচে ব্যাচে ভাগ করে সারা বছর ধরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights