Wednesday, September 23, 2026
WA
Home Bangla ঐতিহাসিক ভুলকে ঐতিহাসিক বিজয় এর রূপ দিতে চলেছে বাংলা – সাইবার নিরাপত্তা:...

ঐতিহাসিক ভুলকে ঐতিহাসিক বিজয় এর রূপ দিতে চলেছে বাংলা – সাইবার নিরাপত্তা: বছরে ১ লক্ষ কর্মসংস্থান করবে রাজ্য

0
1984
Cyber Security - West Bengal
Cyber Security - West Bengal

সাইবার নিরাপত্তা: বছরে ১ লক্ষ কর্মসংস্থান করবে রাজ্য

ঐতিহাসিক ভুলকে ঐতিহাসিক বিজয় এর রূপ দিতে চলেছে বাংলা | একদিন তথ্যপ্রযুক্তিকে দুরে ঠেলে দিয়ে বাংলার অর্থনৈতিক ভিতকে দুর্বল করেছিল বিগত জমানার সরকার আর আজ নতুন বাংলা সেই তথ্যপ্রযুক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার পথ তৈরী করছে মমতা বানের্জীর সরকার|

বাংলায় সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে, যার ফলে বার্ষিক এক লক্ষ কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, রাজ্য সরকার খুব শীঘ্রই স্নাতক স্তরে সাইবার নিরাপত্তার ওপর একটি পাঠ্যক্রম চালু করতে চলেছে। এর ফলে এই বিষয়ে স্নাতকরা তথ্যপ্রযুক্তি ক্ষেত্র ছাড়াও পুলিশেৱ চাকরিও পেতে পারেন।

এই পাঠ্যসূচী তৈরী করতে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস দপ্তর উচ্চ শিক্ষা দপ্তরকে সাহায্য করবে। কল্যাণীর আইআইআইটির বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হচ্ছে এই পাঠ্যসুচী তৈরী করতে।

প্রাথমিক পরিকল্পনা অনুসারে, এই পাঠ্যক্রম আইআইআইটি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজে শুরু হবে। পড়ুয়াদের নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমের সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে আগামী দিনে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বাংলা দেশে অগ্রণী ভূমিকা নেবে এবং বিভিন্ন সরকারি দপ্তরের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারদের যোগানও দিতে পারবে। সাইবার হানা এই মুহূর্তে দেশের অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার হানা রুখতে নিউটাউনে ‘ওয়েস্ট বেঙ্গল সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সসেলেন্স’তৈরী করেছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৬ই মার্চ এই বিষয়ে এক কর্মশালাও আয়োজিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights