Friday, September 25, 2026
WA
Home Bangla চিত্রশিল্পী ইন্দ্রজিত নাত্তজির একক প্রয়াস “টেগোর ইন শর্টহ্যান্ড” শীর্ষক এক অনবদ্য প্রতিকৃতি...

চিত্রশিল্পী ইন্দ্রজিত নাত্তজির একক প্রয়াস “টেগোর ইন শর্টহ্যান্ড” শীর্ষক এক অনবদ্য প্রতিকৃতি চিত্র প্রদর্শনী হয়ে গেল কলকাতায়

0
2302
Tegore in Shorthands
Tegore in Shorthands

বিশ্ববরেন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকীতে চিত্রশিল্পী ইন্দ্রজিত নাত্তজির একক প্রয়াস “টেগোর ইন শর্টহ্যান্ড” শীর্ষক এক অনবদ্য প্রতিকৃতি চিত্র প্রদর্শনী হয়ে গেল কলকাতার আই.সি.সি.আর এ |

বিশিষ্ট নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শিল্পী সাংবাদিকদের জানালেন বাঙালি জীবনের প্রতিটি অধ্যায় ও আঙ্গিকে রবীন্দ্রনাথ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন |

তাই বাঙালি ও একজন সাধারণ চিত্রশিল্পী হিসাবে কবিগুরুকে প্রনাম জানাতে তাঁর এই সশ্রদ্ধ নিবেদন|

“টেগোর ইন শর্টহ্যান্ড” মূলত এমন এক চিত্রশৈলী যেখানে শিল্পী কবিগুরুর রচিত কবিতা, গান বিবিধ সাহিত্যের লেখা নিয়ে কবির প্রতিকৃতি চিত্র ফুটিয়ে তুলেছেন|

“পঁচিশে বৈশাখ” শব্দটি দিয়ে শুরু, এর পর ছুটি , হেমন্ত , আমরা সবাই রাজা,কাদম্বরী ইত্যাদি বিষয় নিয়ে এক একটি ছবি তৈরী হয়েছে যা শিল্প সুষমায় অনবদ্য|

এমনকি জাপানি হাইকু আর্ট ফর্ম ও এসেছে শিল্পীর শিল্পধারায়, প্রকাশের মাধ্যম হিসাবে |

তবে এখানেই এই প্রদর্শনীর আবেদন শেষ নয় এই প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ যাবে আর্থিক ভাবে দুর্বল ও বিশেষ শিশুদের সংস্থা “দ্যা টেগোর ফাউন্ডেসন” এর উদ্দেশে |

 শিল্পীর এই অভিনব প্রয়াসকে বিশিষ্ট নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় প্রসংশার যোগ্য বলে মনে করেন|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights