Saturday, November 14, 2026
WA
Home Bangla পরিচালক সৃজিত মুখার্জীর ছবি উমা – মন ছুয়ে যাওয়া বাবা ও মেয়ের...

পরিচালক সৃজিত মুখার্জীর ছবি উমা – মন ছুয়ে যাওয়া বাবা ও মেয়ের সম্পর্ক

0
2220
Uma
Uma
Buy on Amazon
Buy Now on Amazon

উমার আভির্ভাব

ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতাঃ- বাঙালিদের কাছে সিনেমার একটি আলাদা মানে আছে এবং সেটা যদি পরিচালক সৃজিত মুখার্জীর ছবি হয় তবে তো আর কোনো কথাই নেই। প্রতিবছরের মতন এই বছরও তিনি নিরাশ করলেন না তার দর্শকদের। অসময় হলেও উপহার দিলেন উমাকে। সিনেমাটি পরিচালনা এবং রচনা করেছেন পরিচালক নিজেই। এই ছবিটি অনুপ্রাণিত হয়েছে কানাডার একটি ক্যান্সার আক্রান্ত শিশুকে নিয়ে যার নাম ইভান লেভারসাজে যার সত্য কিছু ঘটনা নিয়ে মূলত নির্মিত হয়েছে এই ছবিটি।

ইভানের ক্যান্সারের কারণে কানাডাতে যাতে সেই সাত বছরের শিশুটি তার জীবনের শেষ ক্রিস্টমাস দেখে যেতে পারে তার ব্যবস্থা করেছিল সময়ের দুই মাস আগেই ঠিক তেমনি ভাবে সারা অর্থাৎ উমার ক্যান্সারের কারণে তার জীবনে সে যাতে শেষবার দুর্গাপুজো দেখতে চায়, ঠিক সেই ভাবেই তার ব্যবস্থা করেন তার বাবা হিমাদ্রি অর্থাৎ যীশু সেনগুপ্ত। এই ছবি মুক্তির আগে নিয়ম মতো হয় গেলো “স্পেশাল স্ক্রীনিং” যাতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তার মেয়ে সারা সেনগুপ্ত এবং এ ছাড়াও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, সায়ন্তিকা, শ্রাবন্তী, বাবুল সুপ্রিয়, রুদ্রনীল ঘোষ, গার্গী রায়চৌধুরী সহ আরও অনেকে। এছাড়াও এই ছবিতি স্পেশাল এপিয়ারেন্সে দেখা গেছে নুসরাত, মীর, মিমি, রাজ চক্রবর্তী, দেব, প্রসেনজিৎ চ্যাটার্জী, পরিচালক কমলেশ্বর মুখার্জী এবং অরিন্দম শীলকে। এই অনুষ্ঠানে কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতারর নাম করা কিছু দূর্গাপূজা ক্লাবগুলি যার মধ্যে ছিল বালিগঞ্জ কালচারাল, বোসপুকুর, সুরুচি সংঘ, মহম্মদ আলী পার্ক, মুদিয়ালী ও দেশপ্রিয় পার্ক। অপর্ণা সেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জী এই ছবির কলাকুশুলিদের পাশে দাঁড়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights