Friday, September 25, 2026
WA
Home Bangla ভ্রমণের মেলায় মাতল মহানগরী সঙ্গে ছিল উমার শিল্পীরা ও পরিচালক সৃজিত মুখার্জী

ভ্রমণের মেলায় মাতল মহানগরী সঙ্গে ছিল উমার শিল্পীরা ও পরিচালক সৃজিত মুখার্জী

0
2599
Tourism Fair 2018 - Kolkata 2
Tourism Fair 2018 - Kolkata 2

উমার হাত ধরে ভ্রমণের মেলায় মাতল মহানগরী

অয়না চ্যাটার্জি ও ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা:- সৃজিত মুখার্জির ‘উমা’ ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে দর্শকমহলে। আর ‘উমা’-এর এই অকালবোধনের সাক্ষী হিসেবে ১লা জুন থেকে আয়োজিত হল “২১তম ভ্রমণ মেলা ২০১৮, কলকাতা”-এর। “ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড”, কলকাতার অন্যতম বাণিজ্য ও ভ্রমণ  আয়োজক এইবারের এই মেলার আয়োজন করে। এই মেলা অনুষ্ঠিত হবে ১লা জুন থেকে ৩রা জুন অবধি।

এই ভ্রমণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন মন্ত্রী জে.পি সাউ, আঞ্চলিক অধিকর্তা, পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, ‘উমা’-এর টিম থেকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, অভিনেত্রী সারা সেনগুপ্ত, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ।

ভারতের নানা অংশ থেকে মোট ১২০টি স্টলের আয়োজন করা হয়েছে মেলাতে, যেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাভেল এজেন্ট, ট্রাভেল অপারেটররা। তবে, মেলাতে দৃষ্টি আকর্ষণ করেছে তার অন্যতম ভাবনা “আফ্রিকা”, আর এই আফ্রিকার বিখ্যাত মাসাইমারা অরণ্যের স্বনামধন্য চিত্রগ্রাহক বিশ্বজিত রায় চৌধুরী এবং শিলাদিত্য চৌধুরীর তোলা কিছু বিশেষ ছবির প্রদর্শনী।

মেলার পরিপ্রেক্ষিতে, “ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড”-এর এম.ডি, সুব্রত ভৌমিক বলেন, “আমরা আশাবাদী যে এই তিনদিন ব্যাপী ভ্রমণমেলা ভারতের ভ্রমণ ব্যবসার উপর যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম হবে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারী সদস্য, দর্শনার্থী ও স্টকহোল্ডারদের মধ্যে বাক্য বিনিময় সকলকে একসূত্রে বাধতে সহায়তা করবে।”

পশ্চিমবঙ্গ সরকার এবং “ট্রাভেল এজেন্টস্ হোটেলিয়ার্স ও ট্রাভেলার্স এসোসিয়েশন সহযোগিতায় ২১তম এই ভ্রমণ মেলায় যুক্ত হয়েছে ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ পর্যটন এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights