ডাক্তারি পড়ুয়া দশজন দুস্থ মেধাবী ছাত্রীকে স্কলারশিপ দিল ড. হুমায়ুন কবীর পরিচালিত ‘আলেয়া’ প্রডাকশন হাউস
ইফতার শুধু যে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়, একে মানবিক গুনের এক অনন্য মাইল ফলক করে তোলা যায়, মানুষ মানুষের জন্য হৃদয় হৃদয়ের জন্য, এই ভাবনা বাস্তবে রূপ দিলেন প্রদীপ চুরিয়াল ও ড. হুমায়ুন কবীরের আলেয়া ছবির সকলে | কবি ও প্রকাশক ফারুক আহমেদ নবীনের উদ্যমে, প্রবীনের কর্ত্যব্য বোধে ছুটে বেড়ালেন সকলের কুশল ও সাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য |
ড. হুমায়ুন কবীর পরিচালিত ‘আলেয়া’ চলচ্চিত্রের প্রডিউসারের উদ্যোগে আজ দাওয়াতে-ই-ইফতার ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান হয়ে গেল পার্কসার্কাস হজ হাউসে। ডাক্তারি পড়ছে এমন গরিব ১০ জন ছাত্রীকে সাত হাজার সাতশত ছিঁয়াছি টাকা করে স্কলারশিপ প্রদান করল “আলেয়া” প্রডাকশন হাউস। এই অনুষ্ঠানে সমাজসেবী সাজাহান বিশ্বাস, আল-আমীন মিশনের সম্পাদক সেখ নরুল ইসলাম, আইএএস অফিসার সেখ নরুল হক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা, রাজ্যসভার সাংসদ নাদদিমুল হক ও আহমেদ হাসান ইমরান, সমাজসেবী জাহাঙ্গীর আলম সাহেব সহ “আলেয়া” চলচ্চিত্রের প্রডিউসার প্রদীপ চুঁড়িয়াল, নায়িকা তনুশ্রী চক্রবর্তী ও পরিচারক তথা পুলিশ আধিকারিক ড. হুমায়ুন কবীর,কবি ফারুক আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।























