Sunday, October 25, 2026
WA
Home Bangla পিজির পাঁচু দা – মা মাটি মানুষের সর্বক্ষণের সাথী , সরকারী...

পিজির পাঁচু দা – মা মাটি মানুষের সর্বক্ষণের সাথী , সরকারী পরিষেবায় এক উজ্জল বাতিক্রম

0
2054
Panchu Gopal Dutta
Panchu Gopal Dutta

হঠাত মাঝ রাতে ফোন এক বন্ধুর “দাদা ভায়রা ভাই অসুস্থ্য, ডাক্তার পিজি তে রেফার করেছেন , কিন্তু বেশি দেরী করলে রোগী কে বাঁচানো যাবে না|” পেশা সাংবাদিকতা তাই নানা জনের সাথে পরিচয়, ফোন করলাম বন্ধু কল্যাণকে “ভাই যে করে হোক ভর্তি করতে হবে সেরিব্রাল হয়েছে|” 

কল্যাণ ভেবে বলল “রাত দুটো বাজে এখন কি কেউ ফোন ধরবে , কাল সকালে কল কর পাঁচু দার নম্বর দিচ্ছি”|

দেরী না করে সেই রাতেই ফোন করলাম , পরিচয় দিলাম এবং অনুরোধ রাখলাম যদি কিছু করা যায় | কোনো আশা করিনি যে কেউ ফোন ধরবে এবং ওই রাতে কথা বলবে | আশ্চর্যের বিষয় পরিস্কার বললেন ইমার্জেন্সি তে নিয়ে যান আমি বলে রাখছি | আমাকে চেনেন না ,জানেন না , কিন্তু কোনো বিরক্তি ছাড়াই পাশে দাড়ালেন |

পরের দেড় মাস জমে মানুষে টানা টানি কিন্তু রোগী ভালোর পথে এবং অনকেটা বিপদ কেটেছে |

কিন্তু মজার ব্যাপার পাঁচু দা ফাঁক পেলেই খোঁজ নিয়েছেন এবং গাইড করেছেন সকল বিষয়ে |

আমার ধারণা ছিল সাংবাদ মাধ্যমের বন্ধু বলে বিশেষ এই ব্যবস্থা , কিন্তু না বন্ধু জানালেন পাঁচু দা এই রকম কাজ ই করেন এবং চেনা অচেনা বলে কিছু নেই | উনি মানুষের জন্য সবসময় কাজ করে যান |

একদিন গেলাম মানুষ টিকে দেখতে , নিপাত ভদ্র ও মার্জিত ব্যবহার কোনো অহংকার নেই | 

কিন্তু ভালো মানুষের শত্রুর অভাব নেই, তাঁর এই মানবিক রূপ অনেকের বিশেষ চক্ষুশূল| 

কিছু বললেই বলেন , “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সকল রোগীর প্রতি বিশষ নজর রাখতে হবে স্বাস্থ্য কর্মীদের , আমি সরকারী কর্মী আদেশ পালন করছি মাত্র| যখন রোগীর বাড়ির লোক বলে দাদা আজ ছুটি হয়ে গেল , তখন খুব আনন্দ হয় | সরকারি স্বাস্থ্য পরিসেবা ঘুরে দাড়িয়েছে | “

আমার বন্ধুটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কিন্তু পাঁচু দার কাছে সব মানুষ সমান এটা মুখের কোথায় নয় কাজে প্রমান করে দিয়েছেন |

এই পাঁচু গোপাল বাবুদের মত মানবিক গুণ সম্পন্ন মানুষ আছেন বলেই “মা, মাটি ও মানুষের সরকার প্রকৃত অর্থে মানুষের সরকার”|

আমরা আশা করি আপনার মত জনদরদী মানুষ আরো বেশি করে আসবে বাংলায় |  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights