Wednesday, September 16, 2026
WA
Home Bangla গৌরকিশোর ঘোষ স্মরণ কমলা কেমন আছে – বাংলার সাংবাদিক মহলে ও সাধারণ...

গৌরকিশোর ঘোষ স্মরণ কমলা কেমন আছে – বাংলার সাংবাদিক মহলে ও সাধারণ মানুষের জীবনের চলার পথে গৌরকিশোর ঘোষকে নিয়ে চর্চা এই মুহূর্তে বড় জরুরি

0
4028
Gour Kishore Ghosh
Gour Kishore Ghosh

গৌরকিশোর ঘোষ স্মরণ কমলা কেমন আছে

ফারুক আহমেদ

বাংলার স্বর্ণযুগের মত সাংবাদিকতার স্বর্ণযুগ ও কি শেষ? যখনি গৌরকিশোর বাবুদের সাথে তুলনা আসবে, এ প্রশ্ন সব সময় প্রাসঙ্গিক থেকে যাবে, এমনি তাঁর বাপ্তি ও গভীরতা | তাই তাঁর জীবন ও কর্ম কে বারে বারে আলোচনা করতে হবে এবং মানদন্ড কে আরো উঁচুতে তুলে নিতে হবে, তবেই হবে তাঁর ও তাঁর মত দিকপাল দের প্রতি প্রকৃত সম্মান এই প্রজন্মের সাংবাদিকতার সাথে যুক্ত সকল ব্যাক্তির|

গৌরকিশোর ঘোষ সমাজ ও মানুষ সম্পর্কে আজীবন গভীর ভাবনা-চিন্তা করেছেন। এই বছর তাঁর পঁচানব্বইতম জন্মদিন। সেই উপলক্ষে গৌরকিশোর ঘোষে-এর দুই কন্যা সাহানা নাগচৌধুরী ও সোহিনী ঘোষ এবং তাঁর পুত্র ভাস্কর ঘোষ উদ্যোগ নিয়ে ২০ জুন, ২০১৮, বুধবার, সন্ধ্যা ৬.৩০এ রোটারি সদনে একটি আলোচনা সভার আয়োজন করেছিল। শিরোনাম : ‘ কমলা কেমন আছে’।

Gour Kishore Ghosh - Tribute
Gour Kishore Ghosh – Tribute

এই সভায় মূল্যবান বক্তব্য রাখলেন শ্রীমতী স্বাতী ভট্টাচার্য, শ্রীমতী রুচিরা গোস্বামী, শ্রীমতী জাকিরুন বিবি। সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী। সংগীত পরিবেশন করলেন শ্রীমতী অমিতশ্রী ভট্টাচার্য ও সঞ্চারী গোস্বামী।

সকলের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত করে তুলেছিল। বাংলার দুই সম্প্রদায়ভুক্ত মানুষের মিলন প্রয়াসে আজীবন কলম ধরেছিলেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক গৌরকিশোর ঘোষ।

বাংলার সাংবাদিক মহলে ও সাধারণ মানুষের জীবনের চলার পথে গৌরকিশোর ঘোষকে নিয়ে চর্চা এই মুহূর্তে বড় জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights