মত প্রকাশের অধিকার সকলের এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকলেই একমত হবে এমনটা গণতান্ত্রিক দেশে হয় না |
দেশজুড়ে বিজেপির বিজয় রথ দেখে কবির সুমন সহ অনেকেই আতঙ্কিত মনে করছেন | বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করা হলো একটি প্রতিবাদ সভা|
প্রতুল মুখোপাধ্যায় বললেন “আচ্ছে দিন” মানে “যা ইচ্ছে দিন” |
দীপঙ্কর দে অর্থনীতিবিদ বললেন RBI Data আর ভরসা করা যায় না |
সুমন বললেন বাঙালি নিজেকে বাঙালি না বলে হিন্দু ও মুসলমান বলে এ প্রবণতা দুঃখজনক | তিনি ডাক দিলেন আর সকলের সাথে মিলে মোদী মুক্ত দেশ গড়ার |
ছবি ও লেখা : অন্তরা ত্রিপাঠি













