রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনের নির্দেশিকা
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০১৯
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচনের সময় কোন রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনী প্রচারে কোন সেনার অথবা সেনাবাহিনীর কাজে যুক্ত থাকার কোন ছবি ব্যবহার করতে পারবে না। এমনকি নির্বাচনী প্রচারে সেনার কোন কাজও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা যাবেনা বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

















