দক্ষিণ-পূর্ব রেল সাঁতরাগাছি ও পুরির মধ্যে ১৩ জোড়া সাপ্তাহিক গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে
By PIB Kolkata
কলকাতা, ২৬ মার্চ, ২০১৯
গ্রীষ্মকালীন মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে দক্ষিণ-পূর্ব রেল আগামী ৫ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত সাঁতরাগাছি-পুরি-সাঁতরাগাছি রুটে ১৩ জোড়া বিশেষ সাপ্তাহিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ এই ট্রেনটি (০৮৪০৪) প্রত্যেক শনিবার সন্ধ্যা ৭-১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে পুরি পৌঁছবে পরদিন ভোর ৪টা নাগাদ। ফিরতি পথে ট্রেনটি (০৮৪০৩) পুরি থেকে প্রত্যেক শুক্রবার রাত ৯-২৫ মিনিটে ছেড়ে সাঁতরাগাছি পৌঁছবে পরদিন সকাল ৬-৪৫ মিনিট নাগাদ।
বিশেষ এই ট্রেনে একটি এসি ২-টিয়ার, তিনটি এসি ৩-টিয়ার, ১০টি স্লিপার ক্লাস এবং চারটি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরা থাকছে। যাত্রাপথে ট্রেনটি খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝাড় রোড, ভুবনেশ্বর এবং খুড়দা রোড স্টেশনে দাঁড়াবে।
এই ট্রেনের আসন সংরক্ষণের কাজ শীঘ্রই শুরু হচ্ছে।
















