Thursday, September 24, 2026
WA
Home Bangla কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের তিন প্রাক্তন ছাত্র কান চলচ্চিত্র...

কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের তিন প্রাক্তন ছাত্র কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন

0
1520
Satyajit Ray - Master Director
Satyajit Ray - Master Director

কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের তিন প্রাক্তন ছাত্র কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন

By PIB Kolkata

কলকাতা, ১৫ মে, ২০১৯

কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের তিন প্রাক্তন ছাত্রছাত্রী কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। এরা হলেন- মেঘালয়ের ডমিনিক সাঙমা, দার্জিলিং-এর সৌরভ রাই এবং সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। ৭২তম কান চলচ্চিত্র উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৫শে মে পর্যন্ত।

সাঙমার গারো ভাষায় নির্মিত প্রথম ছবি “মা’আমা” গতবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। ফ্রান্সের বিখ্যাত চলচ্চিত্র সংস্হা ইন্সটিটুট ফ্রাঁকায়েজ-এর এক কর্মসূচিতে তিনি “রাপচার” নামে একটি ছবি তৈরীর কাজ করছেন। চীনের চলচ্চিত্র নির্মাতা জিয়াংসাং জু’ও এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সৌরভ রাই তাঁর নির্মীয়মান ছবি ‘নিমতো’ (আমন্ত্রণ)কে কান চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র বাজারে নিয়ে গেছেন। অন্যদিকে কলকাতার সিনেমাটোগ্রাফার মধুরা একজন পেশাদার হিসাবে সিনেমাটোগ্রাফিতে তাঁর কাজের সুবাদে চলচ্চিত্র উৎসবে সিনেমাটোগ্রাফারদের জন্য অ্যাঞ্জেনিউক্স এক্সেল লেন্সের বিশেষ পুরস্কার পাচ্ছেন। এঁরা তিনজনেই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights