Thursday, September 24, 2026
WA
Home Bangla সপ্তম পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন জেলা ও রাজ্যের...

সপ্তম পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন জেলা ও রাজ্যের নির্বাচনী আধিকারিক, পুলিশ এবং পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে

0
1377
ভোটারদের সচেতনতায় কলকাতায় সুসজ্জিত ট্রাম (১৪ই মে, ২০১৯)
ভোটারদের সচেতনতায় কলকাতায় সুসজ্জিত ট্রাম (১৪ই মে, ২০১৯)

সপ্তম পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন জেলা ও রাজ্যের নির্বাচনী আধিকারিক, পুলিশ এবং পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে

By PIB Kolkata

কলকাতা, ১৫ মে, ২০১৯

সপ্তম তথা চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গের নয়টি লোকসভার ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ (১৫ই মে) নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের শান্তিপূর্ণভাবে চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। আগামী ১৯শে মে, রবিবার এই পর্যায়ে পশ্চিমবঙ্গের নয়টি সহ দেশের আটটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৯টি লোকসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ করা হবে। আজকের এই বৈঠকে এ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, গতকাল কলকাতায় যে ঘটনা ঘটেছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কমিশনকে অবগত করানো হয়।

সপ্তম তথা চূড়ান্ত পর্যায়ে এ রাজ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর (তপশিলি জাতি), মথুরাপুর (তপশিলি জাতি), ডায়মণ্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে। যথারীতি সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পক্ষ থেকে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পর্যায়ে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলিতে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া, ৫১২টি ক্যুইক রেসপন্স টিমও কাজ করবে। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হবে। বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক শ্রী বিবেক দুবে আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা যাবেন এবং ১৭ তারিখে তিনি দক্ষিণ কলকাতার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। এছাড়াও, ১০ জন সাধারণ পর্যবেক্ষক এবং পাঁচজন পুলিশ পর্যবেক্ষক এই পর্যায়ে নির্বাচনের তদারক করবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৩৩টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। কমিশনের পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights