Wednesday, September 16, 2026
WA
Home Bangla চতুর্থ ভারত সামুদ্রিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে জে এন পি টি “বর্ষসেরা শ্রেষ্ঠ...

চতুর্থ ভারত সামুদ্রিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে জে এন পি টি “বর্ষসেরা শ্রেষ্ঠ বন্দর (কন্টেনার) ‘ এর সম্মান লাভ করল

0
1161
Export Import - India
Export Import - India

চতুর্থ ভারত সামুদ্রিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে জে এন পি টি “বর্ষসেরা শ্রেষ্ঠ বন্দর (কন্টেনার) ‘ এর সম্মান লাভ করল

By PIB Kolkata

নতুনদিল্লী, ২৮ জুন ২০১৯

জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট ౼ জেএনপিটি চতুর্থ ভারত সামুদ্রিক পুরস্কার প্রদান -২০১৯ এর অনুষ্ঠানে “বর্ষসেরা শ্রেষ্ঠ বন্দর౼কন্টেনার’ এর পুরষ্কার পেল। দেশের কয়েকটি সেরা বন্দরের মধ্যে এই বন্দর চলতি বছরে এই সম্মান লাভ করল। সামুদ্রিক বাণিজ্যে ৩০ বছর নিরলস পরিষেবা  প্রদানের জন্যও জেএনপিটিকে বিশেষভাবে সম্মানিত করা হয়।      

পণ্যসামগ্রী নামানো ওঠানোর পরিমাণ, বছরের পর বছর প্রবৃদ্ধি, সম্প্রসারণ পরিকল্পনা, নতুন উদ্যোগ, বিভিন্ন ধরণের মাল ওঠানো নামানো, সরঞ্জাম, ই-ব্যবসা, গ্রাহক সন্তুষ্টির মত নানা দিক বিবেচনা করে বিভিন্ন বন্দরের মধ্যে “বর্ষসেরা শ্রেষ্ঠ বন্দর”- কে বাছাই করা হয়। জেএনপিটি প্রতিটি ক্ষেত্রেই তার নজরকাড়া সাফল্য দেখিয়েছে।  একটি অর্থবর্ষে এই বন্দর ৫০ লক্ষ টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট ( টিইইউ ) পণ্য ওঠানো নামানোর কাজ করেছে। চতুর্থ টার্মিনালের উন্নয়নের লক্ষে কাজ এগিয়ে চলেছে। এছাড়া মেগা সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্মসূচী, জাহাজ চলাচলের খাল গুলির পলি সরানো, ড্রাই পোর্টের উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্বয়ংক্রিয় ও ডিজিটাল মাধ্যমে পরিষেবা, বন্দরের প্রসার এবং ক্ষমতা ও দক্ষতা  বৃদ্ধির মত উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights