Saturday, October 24, 2026
WA
Home Bangla অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের ১২৬তম জন্মদিনে আইএসআই জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করল

অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের ১২৬তম জন্মদিনে আইএসআই জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করল

0
1509
Professor Prashanta Chandra Mohlanabis
Professor Prashanta Chandra Mohlanabis

অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের ১২৬তম জন্মদিনে আইএসআই জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করল

By PIB Kolkata

কলকাতা ২৯ জুন, ২০১৯

 অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের আজ ১২৬তম জন্মদিন। ভারতীয় পরিসংখ্যান সংস্থা౼ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট (আই এস আই) জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে  দিনটি উদযাপন করলো।    

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট  ভারতীয় বিজ্ঞানী অধ্যাপক মহলানবিশ, যিনি ফলিত পরিসংখ্যানবিদ হিসেবে বিশ্বখ্যাত , তাঁর সম্বন্ধে স্মৃতিচারণা করলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার ডিরেক্টর অধ্যাপক অঞ্জু শেঠ এবং আইএসআই এর ডেপুটি ডিরেক্টর অধ্যাপক দীপ্তিপ্রসাদ মুখোপাধ্যায়। অধ্যাপক মুখোপাধ্যায় বলেন র‍্যান্ডম স্যাম্পলিং এবং পরিসংখ্যানগত পরিমাপে প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন অনন্য। ভারতের প্রথম যোজনা কমিশনের সদস্য অধ্যাপক মহলানবিশ, যিনি সহকর্মীদের কাছে পিসিএম হিসেবে পরিচিত ছিলেন,  প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ যেভাবে সমীক্ষা করা হয়, তার পথীকৃত ছিলেন পিসিএম। পাইলট সার্ভের প্রবক্তা হিসেবে তিনি স্যাম্পলিং মেথডের জন্য জোর দিতেন।

পরিসংখ্যান, পরিসংখ্যানের নানা পদ্ধতি এবং আর্থিক পরিকল্পনায় তাঁর অবদানকে স্মরণ করে ভারত সরকার ২০০৭ সাল থেকে পিসিএমের জন্মদিনটিকে দেশজুড়ে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।  

আর্থ সামাজিক পরিকল্পনা এবং নীতি প্রণয়ণে পরিসংখ্যানবিদ্যার গুরুত্ব সম্বন্ধে জনসাধারণকে সচেতন করে তুলবার লক্ষে এবং অধ্যাপক মহলানবিশকে স্মরণ করার উদ্দেশ্যে আজকের দিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর এইদিনটি পালনে একটি থিম বাছাই করা হয়। এই বছর এইদিনের থিম “স্থিতিশীল উন্নয়ণের লক্ষে” ।  

অধ্যাপক মহলানবিশ ১৯৩১ সালে কলকাতায় আইএসআই প্রতিষ্ঠা করেন। ১৯৫৯ সালে সংসদে আইন প্রণয়ন করে একে স্বায়ত্বশাসিত “জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজকের দিনটিকে  “কর্মী দিবস” হিসেবে পালন করা হয়।

আইএসআই এর প্রাক্তন কর্মী ডঃ ঋতাভরী রায়চৌধুরী, সংস্থার কৃষি সংক্রান্ত অর্থনৈতিক গবেষণা শাখার অধ্যাপক সুব্রত রায়, সংস্থার ডেপুটি চিফ এক্সিকিউটিভ শ্রী সমর্পণ পাধী, আই এস আই কর্মী সংগঠনের সভাপতি শ্রী রজত কান্তি চট্টোপাধ্যায় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights