Tuesday, September 29, 2026
WA
Home Bangla সমুদ্র, দেশের পর্যটনের পরবর্তী প্রবেশদ্বার হতে চলেছে

সমুদ্র, দেশের পর্যটনের পরবর্তী প্রবেশদ্বার হতে চলেছে

0
1068
Kolkata Port
Kolkata Port

সমুদ্র, দেশের পর্যটনের পরবর্তী প্রবেশদ্বার হতে চলেছে

সমুদ্র বিষয়ক পর্যটনের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে জাহাজ চলাচল মন্ত্রী শ্রী মান্ডাভিয়া ও পর্যটন মন্ত্রী শ্রী প্যাটেল আলোচনা করলেন

By PIB Kolkata

নয়াদিল্লি, ০২ অগাস্ট, ২০১৯

    দেশে সমুদ্র বিষয়ক পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এগুলি নিয়ে জাহাজ চলাচল দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং রসায়ন ও সার দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী মানসুখ মান্ডাভিয়া এবং পর্যটন ও সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল আলোচনা করেন। নতুন দিল্লিতে বুধবার এক বৈঠকে উপকূল-পর্যটনের অঙ্গ হিসেবে উপকূলবর্তী এলাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

    দেশে উপকূলবর্তী এলাকায় পর্যটনের বিভিন্ন সুযোগ খুঁজে বের করতে দুই মন্ত্রকের উচ্চপদস্হ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকার পর্যটন, সমুদ্র পর্যটন, সামুদ্রিক খেলাধুলো, লাইট হাউসের গ্যালারি থেকে সমুদ্রের সৌন্দর্য দেখার সুযোগ-সহ নানা বিষয়ে এই কমিটি কাজ করবে। বিচ ভলিবল, বালি দিয়ে তৈরি ভাস্কর্য, খাদ্য উৎসব, মৎস্যজীবী সম্প্রদায়ের নৃত্যকলা সম্বলিত একটি ক্যালেন্ডার প্রতিটি উপকূলবর্তী এলাকার জন্য তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জাহাজ চলাচল মন্ত্রক, সাগরমালা কর্মসূচির আওতায় উপকূলবর্তী রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসার ঘটাচ্ছে। এই কাজে পর্যটন দপ্তর ও উপকূলবর্তী রাজ্যগুলির পর্যটন উন্নয়ন দপ্তরের সহযোগিতা নেওয়া হবে।

    এরফলে, উপকূলবর্তী রাজ্যগুলির সমুদ্রতীরে বসবাসকারী সম্প্রদায়গুলির কাছে পর্যটনশিল্পের মাধ্যমে কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হবে। আগামীদিনে উপকূলবর্তী রাজ্যগুলিতে এই ধরণের পর্যটন উন্নয়ন ও কর্মসংস্হানের উৎস হতে চলেছে।

    দুই মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা পরিকল্পনাগুলি বাস্তবায়িত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights