Tuesday, September 29, 2026
WA
Home Bangla বিশ্বের নবীনতম প্রধানমন্ত্রী রূপে শপথ নিতে চলেছেন সানা মারিন

বিশ্বের নবীনতম প্রধানমন্ত্রী রূপে শপথ নিতে চলেছেন সানা মারিন

0
2190
Finland Prime Minister Sana Marine
Finland Prime Minister Sana Marine

বিশ্বের নবীনতম প্রধানমন্ত্রী রূপে আগামীকাল শপথ নিতে চলেছেন সানা মারিন

হীরক মুখোপাধ্যায় (৯ ডিসেম্বর ‘১৯):- বিশ্বের নবীনতম প্রধানমন্ত্রী রূপে আগামীকাল শপথ নিতে চলেছেন সানা মারিন (৩৪)।

এতদিন পর্যন্ত বিশ্বের নবীনতম প্রধানমন্ত্রীর খেতাব ছিল ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেক্সি হঙ্কারুক (৩৫)- এর কব্জায়।
আগামীকাল ‘ফিনল্যাণ্ড’-এর প্রধানমন্ত্রী রূপে মন্ত্রগুপ্তি ও শপথ নেওয়ার সাথে সাথে স্বাভাবিক ভাবেই এই খেতাবের মালকিন হবেন সানা মারিন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে ‘সানা মারিন’ ‘ফিনল্যাণ্ড’-এর পরিবহন মন্ত্রী ছিলেন।
সম্প্রতি ‘ফিনল্যাণ্ড’-এ ডাক ধর্মঘট ও সেই সংক্রান্ত সমস্যার জেরে ফিনল্যাণ্ড সরকারের শাসকদলের জোটসঙ্গী ‘সেন্ট্রাল পার্টি’ দেশের প্রধানমন্ত্রী ‘এন্ট্রি রিন’-এর বিপক্ষে অনাস্থা প্রস্তাব আনে।
গতকাল ভোটাভুটি-তে ‘এন্ট্রি রিন’ পরাজিত হলে, তাঁর স্থানে আনা হয় পরিবহন মন্ত্রী ‘সানা মারিন’-কে।

প্রধানমন্ত্রী রূপে চিহ্নিত হওয়ার পর ‘সানা মারিন’ জানিয়েছেন, “নবনিযুক্ত প্রধানমন্ত্রী রূপে তিনি ডাক সমস্যা সমাধানের চেষ্টা করবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights