Tuesday, September 29, 2026
WA
Home Bangla ৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের...

৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের আনন্দলোক পরিবার

0
1690
৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের আনন্দলোক পরিবার
৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের আনন্দলোক পরিবার

করোনা সংক্রমণকে ঠেকাতে কেন্দ্র ও রাজ‍্য সরকারের পক্ষ থেকে লক ডাউন ঘোষণা করা হয়েছে । এই পরিস্থিতিতে দীন দরিদ্র, কর্মহীন মানুষগুলোর পাশে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে । কেউ কেউ ব‍্যক্তিগত উদ‍্যোগে এই সব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে । পিছিয়ে নেই বেশ কিছু আবাসনের বাসিন্দারা । এই সব আবাসনে থাকেন অনেক পরিবার । করোনা মোকাবিলায় এই সব পরিবার এক সঙ্গে এক পরিবার হয়ে সংঘবদ্ধভাবে দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন ।

এমনই বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের আনন্দলোক পরিবার আজ ৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল । বেলঘড়িয়া থানার পুলিশ, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ও স্থানীয় পৌরপিতা সুব্রত চ‍্যাটার্জী ও আনন্দলোক পরিবারের পক্ষে সাংবাদিক বিপ্লব চৌধুরী ও আনন্দলোক পরিবারের সদস‍্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সূষ্ঠভাবে সম্পন্ন হয় । কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন, করোনাকে হারাতে আমাদের এক সঙ্গে এর বিরুদ্ধে লড়াই । আমরা জিতব । মানুষের জয় হবেই ।

তিনি, সাধারণ মানুষের কাছে আবেদন জানান, সবাই লক ডাউন মেনে চলুন । সরকারি নির্দেশিকা মেনে চলুন । আনন্দলোক পরিবারের এই উদ‍্যোগ, আরো অনেক আবাসনের পরিবারকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদী । ২১ নং ওয়ার্ডের পৌরপিতা সুব্রত চ‍্যাটার্জী জানান, তিনি সব সময় মানুষের পাশে থাকেন এবং এই ধরণের উদ‍্যোগ যে কেউ নিলে তিনি সব রকম সাহায‍্যের হাত বাড়িয়ে দেবেন । তারই ওয়ার্ডে আনন্দলোক পরিবারের এই উদ‍্যোগ আরো মানুষকে অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে এগিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে । সাংবাদিক বিপ্লব চৌধুরী জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ গৃহবন্দী । দিন আনা দিন খাওয়া মানুষগুলোর রুটি-রুজিতে টান পড়েছে । এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে থাকাটা খুব জরুরী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights