Friday, September 18, 2026
WA
Home Bangla কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুম নম্বরটি হল 1930 – খালি ট্রাক সহ...

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুম নম্বরটি হল 1930 – খালি ট্রাক সহ পণ্য পরিবহণকারী ট্রাকের ড্রাইভার ও পরিবহণ সংস্থাগুলির অভিযোগ ও নানা বিষয়ে সমাধানের জন্য

0
1989
Road Transport India
Road Transport India

খালি ট্রাক সহ পণ্য পরিবহণকারী ট্রাকের ড্রাইভার ও পরিবহণ সংস্থাগুলির অভিযোগ ও নানা বিষয়ে সমাধানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুম

By PIB Kolkata

নতুন দিল্লি, ৩ মে, ২০২০


দেশজুড়ে লকডাউন ব্যবস্থার মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে খালি ট্রাক সহ পণ্য পরিবহণকারী ট্রাকের ড্রাইভার এবং পরিবহণ সংস্থাগুলির নানা অভিযোগ ও বিভিন্ন বিষয়ের দ্রুত সমাধান নিশ্চিত করতে কেন্দ্র, স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোলরুমটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই কন্ট্রোলরুমে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের আধিকারিকরাও থাকবেন।

লকডাউনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোলরুম নম্বরটি হল – 1930। ড্রাইভার এবং পরিবহণ সংস্থাগুলির কর্মীরা লকডাউন সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এই নম্বরটি ব্যবহার করতে পারেন। এছাড়াও জাতীয় সড়ক সংক্রান্ত অভিযোগের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের হেল্পলাইন নম্বর – 1033-ও রয়েছে। ড্রাইভার এবং পরিবহণ সংস্থাগুলির অভিযোগের নিষ্পত্তির জন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহণ দপ্তর, পরিবহণ সংস্থাগুলি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক দপ্তরের আধিকারিকরা, দৈনন্দিন ভিত্তিতে এই অভিযোগগুলির ওপর একটি প্রতিবেদন তৈরি করবেন।

লকডাউনের সময় গাড়ি চলাচলের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু নির্দেশ ও নিয়মাবলী রয়েছে। এর ফলে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড – ১৯ মহামারীর মোকাবিলায় যে লকডাউন জারি করা হয়েছে, তার মধ্যেও ট্রাকগুলি বিনাবাধায় পণ্য পরিবহণ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights