Sunday, October 25, 2026
WA
Home Bangla মঙ্গল ও বুধবার ওডিশায় এবং বৃহস্পতিবার ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গল ও বুধবার ওডিশায় এবং বৃহস্পতিবার ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

0
1076
Satelite Image 26 August 2020
Satelite Image 26 August 2020

মঙ্গল ও বুধবার ওডিশায় এবং বৃহস্পতিবার ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

By PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২০


জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র/আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র, ভারতীয় আবহাওয়া দপ্তরের নতুন দিল্লি শাখা জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে এই নিম্নচাপটি পশ্চিম – উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে ২৮শে অগাস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওডিশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬-২৮শে অগাস্ট পর্যন্ত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও পশ্চিম রাজস্থানে বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার ওডিশা এবং বৃহস্পতিবার ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ সহ একাধিক উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আগামী ৫ দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Image Source

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights