বঙ্গবন্ধু মুজিব
মন কাননে একটি গোলাপ চন্দ্রপ্রভা সজীব
সেই গোলাপের অনন্য নাম বঙ্গবন্ধু মুজিব।
তাঁর ভাষণে আগুন ঝরে বজ্র নিনাদ তূর্য
একাত্তরে হেসে উঠে স্বপ্ন স্বাধীন সূর্য।
মুক্তি পাগল বীর বাঙালি অস্ত্র হাতে হাতে
মাটির নামে শপথ নিলো ভালোবাসা সাথে।
শাপলা ফোটা বাংলা আমার রক্তে কেনা দাম,
মুজিব আমার বাংলাদেশের স্বাধীনতার নাম।
মুজিব দেশের মাথার মুকুট গরীব দুঃখীর সাথী
হৃদয় ঢেলে প্রিয় নেতার বরণমালা গাঁথি।
মুজিব আমার প্রাণ পতাকা গাঢ় সবুজ- লাল
মুজিব আমার হৃদয় গোলাপ স্নিগ্ধ চিরকাল।
-হাসানাত লোকমান

হাসানাত লোকমান,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও সচিব,বাংলা একাডেমী , বাংলাদেশ ।


















