মহানায়ক
সর্বকালের মহানায়ক
বঙ্গবন্ধু তুমি
তোমার আলোয় আলোকিত
আমার জন্মভূমি।
বজ্র কঠোর কথার ধ্বনি
উঠলো পথে ঘাটে
মুজিব সেনা ঝলসে উঠে
যুদ্ধ দিনের মাঠে।
এই যে আলো এই যে হাওয়া
এই যে মুক্ত মাটি
মুজিবরের রক্তে কেনা
ভালোবাসার ঘাঁটি।
স্বদেশপ্রেম আর মানবতা
জাতির পিতার দীক্ষা
স্বাধীনতা নয়তো আমার
কারো দয়া ভিক্ষা।
মুজিব আমার মন-কাননে
একটি গোলাপকলি
গান কবিতায় তাই তো আমি
তাঁর কথাটি বলি।
-হাসানাত লোকমান



















