এখনো ভালবাসা বেঁচে আছে
সবুজ পাতায় আটকে ওম
এই আলোতে মলাট খোলে
নতুন পাতার সংগোপন
বাংলা আমার মাতৃভাষা
মাথায় আলো জ্বালছে সে
অনলাইনে খুঁজছো তুমি দিগন্ত আর বন্ধু কে!!
ভাষার কবি ভাষায় খোঁজে
জীবন নামক অর্থ কে বোঝাও তুমি কে হরিজন আর কোথায় বন্দি আত্মা সে ?
ওদের জন্য আমার ভাষা তোমার মুখের শব্দ হয়
সহ্য গুলো নীরব থেকেই ভাইয়ের রক্ত মুছিয়ে দেয়
আমার একুশ তোমার একুশ বাংলা ভাষায়
রাখলো মান এই তুমিটা সাহস হোলে পাল্টে দেবেই সংবিধান
@ অভিজিৎ পাল













