Tuesday, September 29, 2026
WA
Home Bangla ধারাভাষ্যে নতুন বাঙালি – ডক্টর রুদ্ররূপ গুপ্ত

ধারাভাষ্যে নতুন বাঙালি – ডক্টর রুদ্ররূপ গুপ্ত

0
913
ধারাভাষ্যে নতুন বাঙালি - ডক্টর রুদ্ররূপ গুপ্ত
ধারাভাষ্যে নতুন বাঙালি - ডক্টর রুদ্ররূপ গুপ্ত

ধারাভাষ্যে নতুন বাঙালি – ডক্টর রুদ্ররূপ গুপ্ত

সৌমী সেন,কলকাতা,৬ জুন ২০২১:

বাঙালি বরাবরই ক্রীড়াপ্রেমী. ফুটবল ক্রিকেট সব খেলা নিয়েই বাঙালির মধ্যে উন্মাদনার চোখে পড়ার মতো। আর এই ক্রীড়া জগতের এক অবিচ্ছেদ্য অংশ হলো ধারাবিবরণী। প্লেয়াররা যখন মাঠে ঘামঝরান বা দুরন্ত পারফরমেন্স দিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের তাক লাগিয়ে দেন ঠিক সেই সময়ে একই রোমাঞ্চ, উন্মাদনার আভাস দেয় ধারাবিবরনী. একটা সময় ধারা বিবরণী বলতে বাঙালি বুঝতো আকাশবাণী কলকাতা। আর ধারাভাষ্যকার হিসেবে গ্যালারি কাঁপিয়েছেন অজয় বসু, কমল কৃষ্ণ ভট্টাচার্য, পুষ্পেন সরকারের মতো ব্যক্তিত্বরা।

তাঁদের উদাত্ত কণ্ঠে মাঠ যেন জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। কপিল দেব থেকে গাভাস্কার, ব্রায়ন লারা বা স্টিভ ওয়া বা কখনো অ্যাডাম গিলখিস্ট বা শেন ওয়ারন আবার কখনো সৌরভ গাঙ্গুলি থেকে সচিন তেন্দুলকার সবাই তাদের ধারাবিবরণীতে ঘরের ছেলে হয়ে উঠেছে।

সম্প্রতি এই ধারাবিবরণী জগতে আর এক উজ্জ্বলতম নক্ষত্র হলেন আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। খেলা থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কিন্তু তিনি আপামর বাঙালির মন জয় করেছেন। বর্তমান যুগে ক্রিকেটের এক অন্যতম চর্চার বিষয় হল টি-টোয়েন্টি। বিগত এক দশক ধরে বাঙালির মনে জায়গা করে নিয়েছে আইপিএল। এই আইপিএলে বিনোদন এবং ক্রীড়াজগৎ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই ক্রীড়া জগতে ধারাভাষ্যকার হিসেবে নতুন মুখ হলেন ডক্টর রুদ্ররূপ গুপ্ত ।

ডক্টর রুদ্র রূপ গুপ্ত পেশায় একজন প্রফেসর। এছাড়াও তিনি নানান রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত যেমন সাসটেইনেবল কসমস অ্যাম্বাসেডর এবং গ্লোবাল চেঞ্জ মেকার এন্ড থিংকিং জেড সোসাইটি সাথে যুক্ত তিনি। এছাড়াও তাঁর একটি সংস্থা আছে যার নাম কোলাহল. মূলত নারীদের সম্মান জানাতেই তার এই সংস্থা. সম্প্রতি নারী দিবসে কোলাহলের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি নারীদের সম্মান জানানো হয়।

এবার তার আত্মপ্রকাশ ঘটলো ধারাভাষ্যকার হিসেবে. যদিও তিনি একটা সময় অনূর্ধ্ব 19 ক্রিকেট খেলেছেন। তাই বলাই যায় ক্রিকেটের সমস্ত খুঁটিনাটি তার একদম হাতের মুঠোয়। আর তাই বোধহয় ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে তিনি বাঙালির মন জয় করে ফেলেছেন. তাঁর উদাত্ত কণ্ঠে মাঠ জীবন্ত হয়ে উঠেছে বাঙালীর চোখের সামনে । ড্রয়িং রুমে হাতে চায়ের কাপ নিয়ে সোফায় বসে আইপিএল দেখতে দেখতে বাঙালি যেন সেই পুরনো নষ্টালজিয়া কে ফিরে পেয়েছে। আর তার সাথে আছেন দীর্ঘদিনের ধারাভাষ্যকার হিসেবে সুপরিচিত জয়জ্যোতি ঘোষ এবং অপরূপ চক্রবর্তী । যারা ইতিমধ্যেই বিসিসিআই এবং আইসিসির বিভিন্ন ম্যাচ কভার করেছেন এবং ধারাবিবরণী দিয়ে সকলের মন জয় করে ফেলেছেন এবারে তাদের যোগ্য সহকারি হিসেবে পাওয়া গেল ডাক্তার রুদ্ররূপ গুপ্ত কে ।

ধারাভাষ্যকার হিসেবে যার প্রথম পদক্ষেপ আইপিএল তবে শুধু আইপিএলে তিনি থেমে থাকবেন এমনটা বলা যায়না ইতিমধ্যেই যে জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছেছেন, তাতে আশা করাই যায় আইপিএলের গন্ডি ছাড়িয়ে বিশ্বকাপেও ধারাবিবরণীতে তাকে পাওয়া যাবে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights