রুফটপ আড্ডার নতুন ঠিকানা যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ।
সৌমী সেন,কলকাতা,৬ জুন ২০২১:
একটা সময় কলকাতাবাসী আড্ডার জায়গা বলতে বুঝতো কলেজ স্ট্রিটের কফি হাউস কিন্তু সময় বদলেছে, যুগ বদলেছে, আর বাঙালি অতি-আধুনিক হয়ে গেছে তাই কফি হাউজের এখন নতুন নাম হয়েছে ক্যাফে । কলকাতায় ঠিক এইরকমই এক নতুন ক্যাফের সূচনা হয়ে গেল সম্প্রতি । তিন বন্ধুর নামের আদ্যাক্ষর নিয়ে তৈরি রুফটপ আড্ডার নতুন ঠিকানা যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ।
আড্ডা মারার এই নতুন জায়গা. ঠিকানাটা হলো রাজা বসন্ত রায় রোড অর্থাৎ সর্দান এভিনিউতে। প্রকৃতির কোলে চায়ে চুমুক দিয়ে নিজের পছন্দের ফিস ফ্রাই বা কাটলেট খাওয়ার জন্য একবার ঘুরে আসতে পারেন এই ক্যাফেতে । যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ। রুফটপ এ খোলা আকাশের নিচে প্রকৃতির শোভা দেখতে দেখতে চা য়ে চুমুক দিয়ে নিশ্চিন্ত মনে সময়টা কাটিয়ে দিতে পারেন। তবে শুধু কফি খেলে চলবে না চায়ের সাথে তো টা ও দরকার আর তার জন্য অবশ্যই বাঙালির প্রিয় ভেটকি মাছের ফিস ফ্রাই, গন্ধরাজ ভেটকি ফিশ, চিকেন কাটলেট, এছাড়াও রয়েছে চিকেন থাইকারি উইথ স্টিম রাইস। এসব ছাড়া কি আর বাঙালির আড্ডা জমে বলুন তো?

রুফটপ আড্ডার নতুন ঠিকানা যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ। 
রুফটপ আড্ডার নতুন ঠিকানা যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ। 
রুফটপ আড্ডার নতুন ঠিকানা যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ। 
রুফটপ আড্ডার নতুন ঠিকানা যার নাম হল ক্যাফে- না – রু – মেঘ।
কথায় বলে কলকাতা আর নিত্যনতুন খাবার একে অপরের পরিপূরক তাই কলকাতায় গাছপালা ঘেরা সর্দান এভিনিউতে এই ধরনের একটা রুফটপ ক্যাফে সত্যিই আকর্ষণীয়। নিজের বয় ফ্রেন্ড বা বন্ধু বান্ধবদের সাথে একবার ঘুরে আসতে পারেন এই ক্যাফেতে তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যারা বাড়ি থেকে বেরোতে চাইছে না বা এই ধরনের সামাজিক জায়গায় খাওয়া-দাওয়া করতে চাইছেন না তাদের জন্য ব্যবস্থা আছে অর্থাৎ হোম ডেলিভারি মাত্র একটা ফোন করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে ক্যাফের লোভনীয় সমস্ত খাবার তাই একটু যাচাই করতেই পারেন এই লোভনীয় সবপদ গুলো।













