Saturday, October 24, 2026
WA
Home Bangla অভিষেক ব্যানার্জীর প্রশংসায় পঞ্চমুখ হিন্দু মহাসভা , রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

অভিষেক ব্যানার্জীর প্রশংসায় পঞ্চমুখ হিন্দু মহাসভা , রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

0
804
Raja Mukhopadhyay and Rajib Nath Roy of All India Hindu MahaSabha
Raja Mukhopadhyay and Rajib Nath Roy of All India Hindu MahaSabha

অভিষেক ব্যানার্জীর প্রশংসায় পঞ্চমুখ হিন্দু মহাসভা, রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

অখিল ভারত হিন্দু মহাসভা ন্যাশনাল অবজার্ভার (পশ্চিমবঙ্গ) রাজা মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে রাজ্যের অন্যতম রাজনৈতিক মুখ ও তৃণমূল কংগ্রেসের নম্বর ২ অভিষেক ব্যানার্জী সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন।

বর্তমান রাজনৈতিক সমীকরণে দুই বিপরীত মেরুতে থাকা এই নেতা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে বাংলার রাজনীতির অভিমুখ নিয়ন্ত্রণ করছেন এবং এইবারের বিজয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ কি চায় ।

হিন্দুবাদী দলের পশ্চিমবঙ্গ মুখপাত্র বলে পরিচয় দিতে পছন্দ করেন তাঁরই সহযোগী রাজীবনাথ রায় যদিও প্রশংসার পরেও বলেন টিকাকারণ ও জনস্বাস্থ্য বিষয়ে সরকারকে আরো যত্নশীল হওয়ার দরকার এবং তৃণমূল সহ অনন্য দলের ভিতরে যে দুর্নীতিবাজরা রয়েছেন, তাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। জাল টিকাকারণ কোনো ছোটোখাটো দুর্নীতি নয়, এটা চলতে দেয়া যায় না। এতে মানুষের জীবন সংশয় নিশ্চিত । এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও সকল রাজনৈতিক দলের দৃষ্টি আর্কর্ষণ করছে হিন্দুমহাসভা, প্রয়োজনে দেখাও করতে চাইলেন দিদির সাথে ।

এই বিষয়ে রাজা মুখোপাধ্যায় বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে একদেশ এক টিকাকারণ নিয়ে নীতি নির্ধারণে আরো বাস্তববাদী হওয়া প্রয়োজন ছিল ।

এই সাক্ষাৎকার শেষে জিজ্ঞাসা করা হয় হিন্দুবাদী দলের প্রতিনিধি হয়েও, রাজ্যের প্রতি নরম আর কেন্দ্রের প্রতি গরম, এই মনোভাব কি আগামী দিনে বাংলায় নতুন রাজনৈতিক মেলবন্ধনের ইঙ্গিত। হিন্দু মহাসভা কি আগামী ২০২৪ এর নতুন সমীকরণের দিকে রাজনৈতিক ইঙ্গিত দিতে চাইছেন? এই বিষয়ে মুম্বাইয়ে অফিসের নম্বর এ ফোন করলে, ফোন সুইচ অফ পাওয়া গেলো ।

প্রধান অফিসের বন্ধ ফোন আর বাংলায় কর্মকর্তার চালু সাক্ষাৎকার কিসের দিশা নির্দেশ করছে, তা আগামী কিছু দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

এই বিষয়ে একটি কথা মনে পড়ছে “কাহানি আভি বাকী হ্যায় দোস্ত ,আগে আগে দেখো হোতা হয় কেয়া”|

রাজ্য নেতৃত্বের এই দুইজনের মত কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পায় কিনা , আগামীদিনে তা দেখার বিষয় । তৃণমূলের কাছে জনপ্রিয় এক হিন্দু সংগঠনের সান্নিধ্য এর ইঙ্গিত, নিশ্চিত করে শুধু মাত্র সংখ্যালঘু তোষণকারী দল থেকে সর্বজনের প্রতিনিধি দল, এই ছবি বেশি করে তুলে ধরলো কি? সময় বলবে ।

Discussion Live Link:

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights