জে. চারুকেশি পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন কলকাতা, ২৯ জুন, ২০২১
By PIB Kolkata
কলকাতা, ২৯ জুন, ২০২১
শ্রীমতি জে. চারুকেশি পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সার্কেলের অন্তর্ভুক্ত। শ্রীমতি চারুকেশী দিল্লী, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গে ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন।
দিল্লীতে স্কুলে লেখাপড়া পর তাঁর উচ্চশিক্ষা কলকাতায় হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে শ্রীমতি চারুকেশি ১৯৯০ সালে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে যোগদান করেন। কুইজ, বই পড়া, গান শোনায় তাঁর উৎসাহ রয়েছে। তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণও নিয়েছেন।

















