কলকাতায় পিসি চন্দ্র পুরস্কার পেলেন বিশ্ব ক্রিকেটের আইকনিক অলরাউন্ডার কপিল দেব
অন্তরা ত্রিপাঠী,
কলকাতা,১০,সেপ্টেম্বর: বিশ্ব ক্রিকেটের আসল হ্যারিকেন কপিল দেব রামলাল নিখঞ্জকে পি.সি. চন্দ্র পুরস্কার ২০২১ প্রদান করা হলো। পি.সি. চন্দ্র পুরস্কারের এই ২৮ তম সংস্করণটি সিটি অফ জয় কলকাতা শহরের একটি অনবদ্য অনুষ্ঠান ছিল, কারণ প্রাপক আর কেউ নয়, লিজেন্ড অফ ওয়ার্ল্ড ক্রিকেট এবং প্রত্যেক ভারতীয়ের জন্য আইকন স্বয়ং কপিল দেব।
কলকাতার সায়েন্স সিটির কাছে পি.সি. চন্দ্র গার্ডেনে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পি.সি. চন্দ্র গ্রুপের এমডি উদয় কুমার চন্দ্র কিংবদন্তীর হাতে সনদ এবং ট্রফি তুলে দেন ।
কপিল দেব বললেন, এই শহরটির সাথে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, যা তিনি স্কুলের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত্য খেলোয়াড় হিসাবে উপভোগ করেছেন সবসময় এবং তিনি যখনই শহরে ফিরে আসেন, তখনই মানুষ তাঁকে যে ভাবে আঁকড়ে ধরে, ভালবাসে, তা তিনি মনের মধ্যে যত্নে লালন করেন ।
কলকাতা প্রতিবাদে গর্জে উঠেছিল, যখন কলকাতা ইডেন গার্ডেন্স টেস্টে নির্বাচকরা তাঁকে বাদ দিলেন, তখন “নো কাপিল, নো টেস্ট ” পোস্টার পড়েছিল ইডেন গার্ডেন্স এর বাইরে। কপিল সবসময় বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বয় নেক্সট ডোরের মর্যাদা পেয়ে এসেছেন ।
ছবি: শ্রীনিকা মুন্সী

Kapil Dev receives P.C. Chandra Award Speech Photo By Srinika Munshi 