Monday, October 26, 2026
WA
Home Bangla করোনার প্রকোপে বিদায় নিলেন ড. কৌশিক ঘোষ

করোনার প্রকোপে বিদায় নিলেন ড. কৌশিক ঘোষ

0
555
Om Shanti Dr. Kaushik Ghosh
Om Shanti Dr. Kaushik Ghosh

করোনার প্রকোপে বিদায় নিলেন ড. কৌশিক ঘোষ, মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন, বালুরঘাট জেলা হাসপাতালে |

সূত্র অনুসারে প্রাপ্ত খবরে জানা যায় মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। ১০ বছর ধরে বালুরঘাট হাসপাতালে মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গিয়েছে, গত ৪ নভেম্বর করোনায় আক্রান্ত হন তিনি। প্রথম অবস্থায় তিনি হোম আইসোলেশনে ছিলেন। কিন্তু গত সোমবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর। তৎক্ষনাত ভর্তি করা হয় বালুরঘাট কোভিড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

জানা গিয়েছে, কৌশিকবাবু বালুরঘাট হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন।

এদিকে, চিকিৎসকের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকে বালুরঘাট হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডাক্তারদের চেম্বার বন্ধ রাখা হয়েছে ৷ সেই কারণে আজ কোনও ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন না। দুঃখজনক ঘটনা বলেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে।

এদিকে চিকিৎসকের এই মৃত্যুতে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তাহলে কি ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ? ওনার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

সকলকে অনুরোধ করোনার সকল নির্দেশ মেনে চলুন। করোনার নির্দেশ আপনাকে ও দেশ কে রক্ষা করার জন্য , স্বাস্থ্য বিধি মেনে চলুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights