Monday, October 26, 2026
WA
Home Bangla নাটকের শহর বালুরঘাটে এই মরশুমে শপথের প্রথম নাট্য উৎসব

নাটকের শহর বালুরঘাটে এই মরশুমে শপথের প্রথম নাট্য উৎসব

0
874
Natok By Shapath At Balurghat
Natok By Shapath At Balurghat

নাটকের শহর বালুরঘাটে এই মরশুমে শপথের প্রথম নাট্য উৎসব

নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

নাটকের শহরে নাট্য উৎসব। পুজোর পর থেকেই বালুরঘাটের আকাশে – বাতাসে নাটকের গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। করোনা পেরিয়ে যাওয়া সকাল আমরা এখনও দেখিনি। তবু এই অন্ধকার তম সময়ের ভিতর থেকেই নাটকের হাত ধরে আলো দেখছে যেনো বালুরঘাট। সৌজন্যে ভারতীয় গণ নাট্যসংঘের শপথ শাখা বালুরঘাট। আগামীকাল ‘ আমরা ফিরছি আবার, আশায় …..’ শীর্ষক এই নাট্য উৎসবের শুরুর দিন। প্রথম দিন থাকবে আত্রেয়ী নদীকে উৎসর্গ করে আবৃত্তি, নাচ আর অভিনয়ের কোলাজ। রচনা : তুহিন শুভ্র মন্ডল। অংশগ্রহণে ফাল্গুনী দাস, সাহেব রায় ও তুহিন শুভ্র মন্ডল।কোভিড যোদ্ধা সম্মান ২০২১ তুলে দেওয়া হবে রেড ভলান্টিয়ারস, স্বাস্থ্য সেবিকা সাথী মন্ডল, নবনীতা সুকুলের হাতে। নাটকের গান পরিবেশন করবেন করবেন নাট্য উৎসব- এর উদ্বোধক অসীম বন্দোপাধ্যায়।

উদ্বোধনী দিনে প্রকাশিত হবে বালুরঘাটের তথা উত্তরবঙ্গের নাট্য পত্রিকা ‘ থিয়েটার এবং ‘ ( সম্পাদক : তুহিন শুভ্র মন্ডল)

দ্বিতীয় দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী এবং তৃতীয় দিনে ঝুমুর গানের লড়াই নিয়ে মজাদার নাটক ‘ অন্য ঝুমুর ‘ ।

নাট্য উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই বালুরঘাটে তথা দক্ষিণ দিনাজপুরে নাট্য মোদীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। টিকিটের খোঁজ করছেন তারা।

উদ্যোক্তাদের পক্ষে শপথ শাখার সম্পাদক – নির্দেশক হারাণ মজুমদার জানান ‘ এটা আনন্দের খবর যে আমরা এই সময়েও নাট্য উৎসবের আয়োজন করতে পারছি। তবে কোভিড পরিস্থিতির জন্য সবার কাছে অনুরোধ যে সবাই মাস্ক পড়ে আসবেন আর করোনা বিধির কথা খেয়াল রাখবেন এটা শপথের সপ্তদশ নাট্য উৎসব ।’

Natok By Shapath At Balurghat
Natok By Shapath At Balurghat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights