হাসনগর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হলো বিবেকানন্দ জয়ন্তী
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
তপন পূর্ব চক্রের অধীন হাসনগর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো বিবেকানন্দ জয়ন্তী। এদিন বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন উপলক্ষ্যে ধিরুহাজি মোড়ে বিদ্যালয়ের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার,ও চকলেট দেওয়া হয়।এছাড়া কোরোনা ও ওমিক্রনকে কেন্দ্র করে এলাকায় এবং এলাকার পথচলতি মানুষের মধ্যে সচেতনতা শিবির করা হলো।
এ সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরন চৌধুরী খুবই প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।




















