বালুরঘাটে আয়োজিত হলো প্রথম আত্রেয়ী উৎসব
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বালুরঘাটে আয়োজিত হলো প্রথম আত্রেয়ী উৎসব।আজ বালুরঘাটের লাইফলাইন আত্রেয়ী নদীর মাতৃসদন ঘাটে এই উৎসবের আয়োজন করেছিল SACREC ও আর্টস কানেক্ট।সহযোগী হিসেবে ও মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিল উত্তরপত্র পরিবেশ পত্রিকা, ও দৈনন্দিন নিউজ।
আত্রেয়ী নদী বালুরঘাটের লাইফলাইন। এই নদীর মুল আকর্ষণ হলো রাইখর মাছ।রাইখর মাছকে এখানে বালুরঘাটের রুপোলী সম্পদ হিসেবেও গন্য করা হয়।
আজ এই উৎসবে উপস্থিত ছিলেন উদীয়মান কবি অভিষেক কর, SACREC এর ডিরেক্টর তুহিন শুভ্র মন্ডল,ভুগোলবিদ অধ্যাপক মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্য সাংস্কৃতিক কলাকুশলীরা।
সবার প্রথমে স্বরচিত কবিতা আবৃত্তি করেন তুহিন শুভ্র মন্ডল, তারপর একে একে নৃত্য প্রদর্শন করেন রুপার্জিতা, সহ অন্যান্য কলাকুশলীরা। কত্থক নৃত্য পরিবেশন করেন দিপন্কর। অনুস্ঠানের শেষে আত্রেয়ী নদীতে অভিষেক কর ও বন্ধুরা নিজেদের গান আবৃত্তি সহযোগে একটি কোরাস পারফর্ম্যান্স করেন।




















