রাম নবমীর উৎসবে মানুষের ঢল নামলো বালুরঘাটে
নীলাদ্রি শেখর মুখার্জী
১০ এপ্রিল ২০২২, বালুরঘাট
প্রতিবছরের মত বালুরঘাটে পালিত হলো রামনবমীর শোভাযাত্রা। এদিন বালুরঘাটের আর্যসমিতির মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে সমগ্র বালুরঘাট শহর পরিক্রমা করে শেষ হয় বালুরঘাট মিলন সংঘ এলাকায় অবস্থিত অঘোরীবাবা মন্দির প্রাঙ্গনে।
এছাড়াও জেলার বুনিয়াদপুর ও গংগারামপুরে এই শোভাযাত্রা পালিত হয়।বালুরঘাটের ঐতিহ্য সম্বলিত শ্রী শ্রী রঘুনাথজীও এর মেলা
মেলায় সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মত।
এবারের রাম নবমীর মিছিলে অতি উৎসাহী অস্ত্রধারীদের মালদার চাঁচলে দেখা গেলেও এখানে তেমন কিছু এখনো নজরে আসেনি। রাজনৈতিক রঙের সক্রিয় বিরোধিতা দেখা যাচ্ছে না। প্রশাসন কিছুটা হলেও এবার সহানুভুতিশীল। বাংলায় কি রাম আর ব্রাত্য নন ?

















