এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা ১২৮টি বই প্রকাশিত হয়েছে। এই বছর বইমেলায় তাঁর লেখা আরও ৬টি বই প্রকাশ পেতে চলেছে। এছাড়াও ৪-৫ টি বইয়ের কাজ চলছে।
এই বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর যে যে বইগুলি প্রকাশিত হয়েছে-
১. আমাদের সংবিধান ও কিছু কথা
২. দুয়ারে সরকার,আপনার আমার
৩. স্যালুট (English)
৪. লহ প্রণাম মহীয়সী, ছড়ায় ছড়ায় ২
৫. আমাদের দুর্গোৎসব
৬. কবিতাবিতান ( English)
উদ্বোধনী মঞ্চ থেকে মঞ্চে উপস্থিত সকল মন্ত্রীকে বইমেলা সমস্যামুক্তভাবে যেন হয় সেদিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আগামীদিনে দিল্লিতে রাজ্যের সকল জেলাকে নিয়ে বইমেলার করার কথা জানিয়েছেন তিনি।
বইমেলা পশ্চিমবঙ্গকে গোটা বিশ্বের মিলন ক্ষেত্রে পরিণত করেছে- মুখ্যমন্ত্রী।


















