সাগর থেকে হিমালয়ের কেদারনাথে গঙ্গার জল নিয়ে পায়ে হেটে চললেন হাওড়ার প্রভাস বর।
পরিব্রাজক কথাটা এই আলেখ্যর লেখক অরূপ মিত্র সম্পর্কে বাস্তবে প্রযোজ্য শুধু দেশ ভ্রমণ নয় দেশের মানুষের কাজে লাগে এমন তথ্য পরিবেশন তাঁর একটি নেশা।
এমন এক যাত্রায় বর্ধমানের পথে পেলেন প্রভাস বাবুকে , যিনি চলেছেন কেদারনাথ পায়ে হেঁটে ।
আসুন জেনে দেখি এই প্রতিবেদনের লেখক পেশায় বিলেত ফেরৎ অংকের অধ্যাপক অরূপ মিত্র মহাশয় কি দেখলেন, এই ভক্তের যাত্রার কারণ কি ?
By অরূপ মিত্র
বাড়ি হাওড়া। আজ গুসকরা থেকে বর্ধমান যেতে ওনাকে রাস্তায় দেখতে পাই। ভাবলাম কোনো তীর্থস্থান যাচ্ছেন।তারপর আবার বর্ধমান থেকে ফেরার পথে সেই রাস্তায় আবার দেখতে পাই। জিজ্ঞাসা করে জানতে পারলাম উনি কেদারনাথ যাচ্ছেন। দিনের বেলায় কিছুটা বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করেছেন। আজ ৭দিন হলো উনি হাওড়া থেকে রওনা দিয়েছেন। পুরোটাই পায়ে হেঁটে। সঙ্গে গঙ্গার জল নিয়ে যাচ্ছেন কেদার বাবার মাথায় ঢালবেন বলে। আশ্চর্য ব্যাপার উনি বাবার কাছে যাচ্ছেন শুধু মাত্র এই কামনা বাসনা নিয়ে যে গঙ্গার জল যেন দূষণ মুক্ত হয় , এই বার্তা তিনি সবাইকে দিতে চান । উনি এটাও জানিয়েছেন যে ১০০ দিন এর মধ্যে কেদারনাথ যাবেন। যেতে যেতে যত তীর্থ স্থান পড়বে তিনি সব জায়গায় যাবেন এবং তিনি তাঁর গন্তব্য স্থলে পৌঁছাবেন। ভগবানের কাছে প্ৰাৰ্থনা করব আপনি যেন সুস্থ ভাবে আপনার পথ অতিক্রম করতে পারেন এবং কেদারেশ্বর এর কাছে পৌঁছাতে পারেন। আর এমন ভক্তের ডাক কেদার বাবা না শুনেই বা থাকবেন কি করে !! আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।।
পরিশেষে বলি সকলে জয় শ্রী কেদার ।
কেদারনাথ
কেদারনাথযাত্রা
হারহারমহাদেব




















