Tuesday, September 29, 2026
WA
Home Bangla ৩০ ঘন্টা ব‍্যাপী নজরুল বিষয়ক আন্তর্জাতিক আলোচনা সভার সূচনা

৩০ ঘন্টা ব‍্যাপী নজরুল বিষয়ক আন্তর্জাতিক আলোচনা সভার সূচনা

0
585
৩০ ঘন্টা ব‍্যাপী নজরুল বিষয়ক আন্তর্জাতিক আলোচনা সভার সূচনা
৩০ ঘন্টা ব‍্যাপী নজরুল বিষয়ক আন্তর্জাতিক আলোচনা সভার সূচনা

৩০ ঘন্টা ব‍্যাপী নজরুল বিষয়ক আন্তর্জাতিক আলোচনা সভার সূচনা

আয়ুব আলী

“অশান্ত পৃথিবী, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে শান্ত করতে, শান্তি ও কল‍্যাণ প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের গান, কবিতা এখনো প্রাসঙ্গিক। সাম্য, সমতা ও সম্প্রীতি রক্ষায় কবির সৃষ্টি ও জীবনাদর্শ আজকের যুব সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ”। ‛নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন আজ হাবড়ার ‛শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’-এর বাংলা বিভাগের সঙ্গে যৌথভাবে আয়োজিত ৩০ ঘন্টা ব‍্যাপী একটি আন্তর্জাতিক নজরুল বিষয়ক আলোচনা ‛একালের প্রেক্ষিতে নজরুল চর্চা’-র সূচনায় একথা বলেন।

‛শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’ ও ‛নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের প্রস্তাবিত একটি সংযুক্ত পাঠক্রমের আজ উদ্বোধন করেন ‛শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’-এর অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী। তিনি বলেন, “এই ধরনের পাঠক্রমের মাধ‍্যমে ছাত্রছাত্রীরা সাহিত্যিক ও মনীষীদের জীবনী থেকে শিক্ষা লাভ করতে পারে। অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী ও অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন। মহাবিদ‍্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. পিয়ালী দে মৈত্র সূচক বক্তৃতায় জানান, “শুধু ‛সঞ্চিতা’-র কয়েকটি কবিতা নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে আরও বেশি করে নজরুল রচনাবলীকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।”

প্রথম দিনের আলোচনার অন্যতম বক্তা ‛নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের পক্ষে মোহাম্মদ ইনাস উদ্দিন কৃষ্ণনগরে নজরুল জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বছরের উপর আলোকপাত করেন। সেই সময়ে কবির রচিত শ্রমিক, কৃষক, ছাত্রদের নিয়ে রচিত গানের গুরুত্বের কথা বলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা তথা আন্তর্জাতিক মুক্তমনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, “শিকড়ের সন্ধানে”-র আহ্বায়ক মণিমোহন ধর বাংলাদেশে নজরুল চর্চা বিষয়ে আলোকপাত করেন।

এই ৩০ ঘন্টাব্যাপী অনুষ্ঠানে এরপরে বিভিন্ন দিনে আলোচনা করবেন ইংল্যান্ড থেকে শাহ মহম্মদ শফিনুর, কানাডা থেকে নুরুল হক, বাংলাদেশের ‛জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’-এর বাংলা বিভাগের অধ্যাপক ড. মাওলা প্রিন্স, ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পীযূষ পোদ্দার, বাণীপুর মহিলা মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ ড. বিদিশা ঘোষ দস্তিদার, ভাঙ্গড় মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. নিরুপম আচার্য, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’-র অধ্যাপক ড. আবু রাইহান, চাকদহ কলেজের অধ্যাপক ড. সিদ্ধার্থ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন দালালসহ ‛শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’-এর অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা।

বিভিন্ন দিনে নজরুলের গান ও কবিতা পরিবেশন করবেন দেবযানী চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ ড. মুক্তি গাঙ্গুলী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপিকা ড. সুজাতা দে, স্বপন ভট্টাচার্য, প্রীতি দত্ত, শ‍্যামলী দাস প্রমুখ। আগামী ২৫শে মে এই পাঠক্রমের উপরে একটি লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৬শে মে অর্থাৎ ১১ই জ্যৈষ্ঠ কবির জন্মদিন পালনের অংশ হিসেবে সফল প্রতিযোগিদের হাতে ‛নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের পক্ষ থেকে পুরস্কার ও ‛শ্রীচৈতন্য মহাবিদ‍্যালয়’-এর পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানান নজরুল চর্চা কেন্দ্রের সম্পাদক শাহজাহান মন্ডল ও ড. পিয়ালী দে মৈত্র। আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা বসু।

Source: Thanks to the author and Faruque Ahamed Ji.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights