বিএসএফ মানব পাচার এবং শিশু অপরাধ নির্মূল করতে সীমান্ত এলাকায় সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে।
(জেলা – উত্তর ২৪ পরগণা)
ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ শুধু আন্তর্জাতিক সীমান্তই পাহারা দিচ্ছে না, সীমান্তে ঘটিত অপরাধ ও অপকর্ম রোধে সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচিও আয়োজন করে। এই প্রসঙ্গে, ০৫ জুলাই, ২০২৩ তারিখের ১১৩০ টা থেকে ১২৪৫ টা পর্যন্ত, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়নের মানব পাচার প্রতিরোধ ইউনিট (AHTU) এবং ‘ইউ ক্যান ফ্রি আস ইন্ডিয়া’ এনজিও যৌথভাবে সীমান্ত এলাকায় অবস্থিত হাকিমপুর উচ্চ বিদ্যালয়ে মানব পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করে।

এই সচেতনতামূলক কর্মসূচীতে, বিএসএফ-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) গ্রামবাসীদের মানব পাচার, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষার গুরুত্ব ইত্যাদি বিষয়ে অবহিত করে। সচেতনতামূলক কর্মসূচিতে বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
ছাত্র ও শিক্ষকরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য বিএসএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্ত জনসংখ্যা ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুশিক্ষা দিতে হবে।

















