বিএসএফ সীমান্তে ফেনসিডিল পাচারকারী বাংলাদেশী তস্কর কে আটক করেছে; সীমান্তে গাঁজাও জব্দ করা হয়েছে।
(জেলা- উত্তর ২৪ পরগনা ও নদীয়া)
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ১৬৯ বোতল ফেনসিডিল এবং ১২ কেজি গাঁজা জব্দ করেছে এবং একজন বাংলাদেশী পাচারকারীকেও আটক করেছে। চোরাকারবারিরা ওই নিষিদ্ধ দ্রব্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ৩৮,১৬৭/- টাকা।
প্রকৃতপক্ষে, ০৫ জুলাই, ২০২৩ তারিখে, সীমা চৌকি ডোবারপাডা, ০৫ ব্যাটালিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে ০২ জন চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। জওয়ানরা লক্ষ্য করেন, চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে সীমান্তের দিকে এগোচ্ছে। জওয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করে চ্যালেঞ্জ জানায় ও ঘটনাস্থলেই এক বাংলাদেশী পাচারকারীকে আটক করে এবং অন্য পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত পাচারকারীর কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে জওয়ানরা। গ্রেফতারকৃত পাচারকারীর পরিচয় – আশানুর রহমান, জেলা যশোর, বাংলাদেশ।



জিজ্ঞাসাবাদে, চোরাচালানকারী জানায় যে সে এই ফেনসিডিল বোতলগুলি নুর মহম্মদ, থানা গাইঘাটা, জেলা উত্তর ২৪ পরগনা থেকে পেয়েছিল। এরপর সে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশী চোরাকারবারী তহিদুল, জেলা যশোর, বাংলাদেশের কাছে এসব পণ্য হস্তান্তর করতে যাচ্ছিল। এই কাজের জন্য সে ৭,০০০/- বাংলাদেশি টাকা পেত।
এছাড়া একই দিনের অন্যান্য ঘটনায় সীমা চৌকি টুঙ্গি, অ্যাডহক এসবি-V ব্যাটালিয়ন, সীমা চৌকি আর সি পুর, ১০৭ ব্যাটালিয়ন, সীমা চৌকি নাটনা, ৮৪ ব্যাটালিয়ন এবং সীমা চৌকি পকশীর জওয়ানরা ৯৪ বোতল ফেনসিডিল এবং ১২ কেজি গাঁজা জব্দ করেছে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্কতা বজায় রাখে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিভিন্ন অপারেশনাল ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার দল রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখে।















