Tuesday, September 29, 2026
WA
Home Bangla উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার এ সম্মানিত হচ্ছেন মহিউদ্দিন...

উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার এ সম্মানিত হচ্ছেন মহিউদ্দিন সরকার

0
469
মহিউদ্দিন সরকার
মহিউদ্দিন সরকার

উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার এ সম্মানিত হচ্ছেন মহিউদ্দিন সরকার

সংবাদদাতা: ‘উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার’ এ ভূষিত হচ্ছেন বরেণ্য লেখক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মহিউদ্দিন সরকার। এই পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১ টাকা। ‘ইসলামের পরিচয়’ নামক গ্রন্থটির জন্যই মহিউদ্দিন ওই পুরস্কারে ভূষিত হতে চলেছেন বলে জানা গেছে। আগামী ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (সেন্ট্রাল পার্ক, সল্টলেক) প্রেস কর্নারে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে।

ওই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এছাড়াও প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বিশিষ্ট বিজ্ঞানী ও পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান, প্রাক্তন সাংসদ ও স্বনামধন্য লেখক ড. মইনুল হাসান, বারাসতের বিধায়ক ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বিশিষ্ট লেখক দেবাশিস পাঠক এবং ওপার বাংলার বিশিষ্ট লেখক, গবেষক ও প্রকাশক মোঃ আবু সাঈদ, লেখক মুরারীশংকর বিশ্বাস, উদার আকাশ পত্রিকার সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস, রাইসা নূর প্রমুখ৷ একইসঙ্গে ওই আনুষ্ঠানমঞ্চে উদার আকাশ প্রকাশনের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। অনুষ্ঠানে পরিবেশিত হবে সোমঋতা মল্লিকের পরিচালনায় শতকণ্ঠে কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক সংগীত ‘কারার ঐ লৌহ-কবাট’ ।
জানা গেছে, এই বর্ণাঢ্য অনুষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য দুই বাংলার সাহিত্য সংস্কৃতির জোয়ারকে একই গতিতে ধাবমান করে তোলা। উল্লেখ্য, উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি ফারুক আহমেদ তাঁর বর্ণিল কর্মমুখর জীবনে দুই বাংলার সাহিত্য অঙ্গনে এক সমৃদ্ধির ধারাকে বেগবান করে তুলতে সর্বদাই বিশেষ ভূমিকা পালন করে আসছেন। ভারত ও বাংলাদেশের মাঝে মৈত্রীর এই বন্ধনকে আরও জোরদার ও মধুর করে তুলতে তিনি তাঁর প্রকাশনী উদার আকাশ-এর মুরলিতে সর্বদাই বাংলা সাহিত্যের সমৃদ্ধির নব সুরের মূর্ছনা জাগিয়েছেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়েছেন এপার বাংলার সাহিত্যপ্রেমীরাও৷ সম্পাদক ফারুক আহমেদের আমন্ত্রণে ওপার বাংলার গবেষক ও প্রকাশক মোঃ আবু সাঈদের উপস্থিতি উক্ত অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে দুই বাংলার সাহিত্যমনাদের বিশ্বাস।
উল্লেখ্য, দুই বাংলার মাঝে সুস্থ ধারার সাহিত্যচর্চার এই রোডম্যাপ তৈরি করে নিতে মোঃ আবু সাঈদ ও ফারুক আহমেদ সর্বদাই নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নিরন্তর পরিশ্রম করে চলেছেন।

৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদার আকাশ প্রকাশনের স্টল নম্বর হয়েছে ১৮৩ ইতিমধ্যেই পাঠক দরবারে সমাদৃত হতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রকাশক উদার আকাশ ফারুক আহমেদ।
এবছর বাংলাদেশের স্বপ্ন ৭১ প্রকাশনের ভারতের একমাত্র পরিবেশক উদার আকাশ স্টলে থাকছে তাদের বইয়ের সম্ভার। উদার আকাশ প্রকাশন থেকে এবছর নতুন ২১ টি বই প্রকাশ হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights