Thursday, September 17, 2026
WA
Home Bangla জনমত যাচাইয়ে পূর্ব রেলের অভিনব উদ্যোগ

জনমত যাচাইয়ে পূর্ব রেলের অভিনব উদ্যোগ

0
394
প্যাসেঞ্জার ফিডব্যাক সংগ্রহ করলেন জনসংযোগ দপ্তরের কর্মীরা
প্যাসেঞ্জার ফিডব্যাক সংগ্রহ করলেন জনসংযোগ দপ্তরের কর্মীরা

জনমত যাচাইয়ে পূর্ব রেলের অভিনব উদ্যোগ
*প্যাসেঞ্জার ফিডব্যাক সংগ্রহ করলেন জনসংযোগ দপ্তরের কর্মীরা

কলকাতা , ফেব্রুয়ারী ১৫, ২০২৪ :

বিধাননগর স্টেশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এবং তাঁর টীম একটি অভিনব উদ্যোগ নেন। বিধাননগরের যাত্রীদের সঙ্গে তাঁরা সরাসরি আলোচনা করেন। বিধাননগরে প্রায়শই অভিযোগ ওঠে যে যাত্রীদের ট্রেন ধরার ক্ষেত্রে নানারকম অসুবিধে হচ্ছে। সেই কথা গুলি মানুষদের কাছ থেকে শোনার জন্যই এই বিশেষ উদ্যোগ। যাত্রীরা ঘোষণা, ট্রেন লেট , বেআইনি দোকানপাট ইত্যাদি নিয়ে তাঁদের অভিমত মুখ্য জনসংযোগ আধিকারিক এবং তাঁর টীমকে জানান। যাত্রীদের ফিডব্যাক ফর্ম দেয়া হয় এবং তারা খুব উৎসাহের সাথে সেগুলিতে নিজেদের অভিমত জানান।

যাত্রীদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশার মানুষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র এবং তাঁর টীম কথা বলেন খড়দহ থেকে ছেলে কে পড়াতে নিয়ে আসা এক মায়ের সাথে, যাত্রীদের মধ্যে কেউ ছিলেন ব্যাঙ্ক কর্মী, দু একজন চিকিৎসক, উকিল, স্কুল শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন পেশার মানুষ। কিছু ছেলে যারা প্রতিদিন ক্রিকেট প্র্যাক্টিস করতে যায়, তাদেরও মতামত নেওয়া হয়েছে – অর্থাৎ সব স্তরের যাত্রীদের অভিমত রেল কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে শুনেছে।

এই উদ্যোগে বেশিরভাগ মানুষই খুব খুশি এবং তারা পূর্ব রেলের সাথে সবরকম সহযোগিতা করবে বলে জানিয়েছে। তাদের প্রধান দাবি ট্রেন সঠিক ভাবে চলুক, সঠিক প্লাটফর্মে আসুক এবং তারা চায় যেন সমস্ত লোকাল ট্রেন যেন ১২ বগির হয়, বিশেষত সকালে অফিস সহ বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার সময় এবং সন্ধ্যেয় সেখান থেকে ফেরার সময়। সঙ্গে তাদের এটাও অনুরোধ প্লাটফর্মসহ স্টেশন চত্বরে যেন আগুন না জ্বালানো হয়, এতে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে তারা সাদর আমন্ত্রণ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights