Thursday, September 17, 2026
WA
Home Bangla টিকিট কাউন্টারের সামনে লাইনের দিন শেষ হতে চলেছে

টিকিট কাউন্টারের সামনে লাইনের দিন শেষ হতে চলেছে

0
466
ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটা
ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটা

টিকিট কাউন্টারের সামনে লাইনের দিন শেষ হতে চলেছে

কলকাতা , ফেব্রুয়ারী ১৫, ২০২৪ :

ডিজিটাল লেনদেন শুরু হওয়ার পর থেকে পেমেন্ট পদ্ধতি বদলে গিয়েছে বিস্তর। বাড়িতে ওয়ালেট ভুলে ফেলে এলেও কোনো সমস্যা নেই, এমনকি টিকিটের ভাড়াও মোবাইলের স্ক্রিনের ছোঁয়াতেই পেমেন্ট করা সম্ভব।

অনেক আগেই ডিজিটাল ইন্ডিয়ার অঙ্গ হিসেবে কিউআর ভিত্তিক টিকেটিং ব্যবস্থা চালু করেছে পূর্ব রেল। অত্যাধুনিক টিকিটিং প্রযুক্তি যেমন, মোবাইল টিকিটিং, এটিভিএম এবং কিউআর-ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূর্ব রেলওয়ে ডিজিটাল উদ্ভাবনার ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থান অর্জন করেছে। কিউআর-ভিত্তিক টিকিটিং ব্যবস্থা প্রবর্তনের ফলে পূর্ব রেলওয়ে কেবলমাত্র টিকিটিং প্রক্রিয়াই সহজ করেনি, বরং স্পর্শহীন লেনদেনের মাধ্যমে যাত্রীদের সুরক্ষাকেও অগ্রাধিকার দিয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটার ক্ষেত্রে সবচাইতে সহজ এবং সাবলীল পদ্ধতি হলো ইউপিআই ব্যবহার করে স্ক্যানের মাধ্যমে টিকিট কাটা, যা কাটা যায় কোনপ্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই।

ইউটিএস অন মোবাইল পদ্ধতিতে যাত্রীরা পকেটের মুঠোফোনের সাহায্যে স্টেশনের নির্দিষ্ট Geo fencing এর মধ্যে থেকেও সুবিধামত খুব সহজেই টিকিট কাটতে পারেন। দিনরাত চব্বিশ ঘন্টাই এই পরিষেবা পাওয়া যায়। এই নতুন পদ্ধতিতে যাত্রীরা ইউটিএস অ্যাপের সাহায্যে অসংরক্ষিত আসনের জন্য তাদের টিকিট বুকিং করতে পারবেন। এই কিউআর কোড পদ্ধতির সাহায্যে MST/QST কাটতে ও পুনর্নবীকরণ করতে পারবেন।

ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটা
ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটা

দ্রুত টিকিট কাটার অন্য আরেকটি উপায় হলো, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন বা এটিভিএম। যাত্রীরা এটিভিএম থেকে সাধারণ টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট ইত্যাদি পেতে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। এতে খুচরো পয়সার কচকচানি থেকে যাত্রীরা মুক্তি পাবেন শুধু তাই নয় এই সমস্ত টিকেটিং ব্যবস্থার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করার বিড়ম্বনা এড়াতে পারবেন। বিভিন্ন এটিভিএম মেশিন গুলির সামনে টিকিট কাটার ফেসিলিটেটরের সাহায্য নিয়ে অথবা আপনি নিজেই খুব সহজ পদ্ধতিতে আপনার গন্তব্যস্থলের টিকিট কাটতে পারবেন। এইসব মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনে এই ধরনের টিকেটিং ব্যবস্থা চালু করেছে।

সর্বোপরি যাত্রীদের জন্য প্রত্যেকটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাটার পদ্ধতি সম্পূর্ণই অফলাইন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেন, “এই সমস্ত টিকেটিং ব্যবস্থায় যাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে আমরা আশা রাখি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রী যাতে আরো বেশি ঝামেলাবিহীন টিকেটিং ব্যবস্থা গ্রহণ করতে পারেন। “

বর্তমানে পূর্ব রেলওয়েতে মোট এটিভিএম-এর সংখ্যা ৫৭৪টি। হাওড়া ডিভিশন (১৭৫), শিয়ালদহ ডিভিশন (২৯০), আসানসোল ডিভিশন (৭৬) ও মালদা ডিভিশন (৩৩)।
পূর্ব রেলের সমস্ত ইউটিএস কাউন্টারে UPI ভিত্তিক পেমেন্ট চালু আছে।
বর্তমানে পূর্ব রেলওয়েতে মোট UTS Counterএর সংখ্যা ৯৪৯টি। হাওড়া (৩২৪), শিয়ালদহ (৩৮৫), আসানসোল (১৩০) ও মালদা ডিভিশন (১১০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights