বাংলাদেশে স্বাস্হ্য পরিষেবার জন্য ভারত বাংলা মৈত্রী সোসাইটির তরফে সম্মানিত জনাব তাজিনুর রহমান তাজ
24 ফেব্রউয়ারি কলকাতা
বাংলাদেশ মানিকগঞ্জ শহরের সাহেরা মেমোরিয়াল হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব তাজিনুর রহমান তাজ সম্মানিত হলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তে।
ভারত বাংলাদেশ মৈত্রী সোসাইটির তরফে আধিকারিকরা এই সম্মান তুলে দিলেন তাজিনুর রহমান সাহেবের হাতে।
বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এই স্বীকৃতি।
প্রসঙ্গত তাজ সাহেবের কম্পিউটার সায়েন্সের শিক্ষক সুমন মুন্সী কলকাতা থেকে জানালেন ,”ছাত্র অবস্থা থেকেই তাজ মানবিক গুণের অধিকারী, ছাত্রের এই সম্মানে শিক্ষক হিসাবে আমি আনন্দিত। প্রার্থনা করি মানুষ হিসাবে ওর আরো উন্নতি হোক।”




















