Sunday, October 25, 2026
WA
Home Bangla গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন । বলা খুব সহজ, বাস্তবতা ভিন্ন।

গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন । বলা খুব সহজ, বাস্তবতা ভিন্ন।

0
643
Tigers of Tipeshwer WLS By Uday Krishna Peddireddi
Tigers of Tipeshwer WLS By Uday Krishna Peddireddi

শাহিনুর আড়াইহাজারী
আড়াইহাজার , বাংলাদেশ

গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। বলা খুব সহজ, বাস্তবতা ভিন্ন। শো অফ বা আবেগের চেয়ে সবার আগে দরকার সুন্দর পরিকল্পনা ও রক্ষনাবেক্ষন এর প্লানিং

১. কি গাছ লাগাবেন # কাঠ গাছ ও ফলদ গাছ দুই টাই লাগাতে হবে। কিছু লাগাতে হবে দ্রুত বর্ধনশীল ও ঝোপালো হয় এমন।
সবচেয়ে বেশী লাগানো উচিত পরিবেশ বান্ধব নীমের গাছ।।

২. কিছু লাগাতে হবে ফল গাছ যেমন জাম, বকুল, এ জাতীয়, যাতে পাখির খাবার হয়। কিছু শীতকালীন ফলের ও।।

৩. মেহগনি জাতীয় গাছ খুব ধীরে বাড়ে। এগুলো না লাগানোই ভালো। ফল গাছ বেশী বেশী লাগালে মানুষ ও পাখি সবাই খেতে পারবে। ইউক্যালিপটাস গাছ পরিবেশের শত্রু। ভুলেও লাগাবেন না। থাকলে কেটে ফেলুন।

৪. গাছ লাগানোর আগে গর্ত করে পর্যাপ্ত জৈব ও রাসায়নিক সার দিয়ে মাটি রেডি করতে হবে আগে। খাদ্য না পেলে গাছ বাড়বে কিভাবে।

৫. নিয়মিত পানি দেয়ার ব্যবস্থা থাকতে হবে। কে দেবে পানি। গাছ একটা লাগিয়ে শো অফ ছবি দেয়ার পর ৯০% কে আর খুজে পাওয়া যাবেনা। তারপর শক্ত বেড়া দেয়া লাগবে। না হলে চার পা আর দুই পায়ের ছাগল রা নস্ট করে ফেলবে।

৬. সবার আগে নিজ নিজ বাড়িতে, ছাদে, এলাকায় যে যেভাবে পারেন গাছ লাগান। তারপর বাকি চিন্তা। কোন রাস্তার ধারে লাগাতে চাইলে দেখা লাগবে রাস্তা বড় হবার চান্স কতোটা আছে।

৭. এসব করতে গেলে লাগবে অনেক অনেক টাকা। এই টাকার যোগান কে দিবে। হিসাবের সচ্ছতা লাগবে।

৮.শুধু গাছ লাগিয়েই কোন দিন সবুজায়ন সম্ভব না। সম্ভব সেটাকে নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করে।।

৯. এটা ছেলেখেলা নয়। এটা একটা মহৎ কাজ। তবে বাস্তবায়ন করতে হবে সুন্দর পরিকল্পনায়।।

একটা শক্তিশালী প্লাটফর্ম করে এগিয়ে আসলে আমি স্পন্সর যোগার করে কাজকে বেগবান করতে পারবো ইনশাআল্লাহ..

আবেগ নয়, সত্যিকারের প্রকৃতি প্রেমী হলে এলাকাভিত্তিক কমিটি করে আসুন এক সাথে মিলেমিশে আড়াইহাজার এর বুকে হাজার হাজার গাছ লাগিয়ে প্রকৃতি কে বাচাই, নিজেরা বাচি।।

A poetry by the author on this topic:

গাছ লাগাই, পরিবেশ বাচাই

গরম তো চরমে
লাগছে কেমন ভাই।
চলেন সব দলে বলে
গাছ কাটতে যাই।।

চোরের দল যোগসাজশে
করছে বন উজার।
একের পর এক পাহাড়গুলো
করছে তারা সাবার।।

বড় বড় জলাধার
করছে বালি ভরাট।।
মাটির যায়গা দখল করছ
ইট পাথর কাঠ।।

মাটির নীচের পানি তুলে
চলছে কল কারখানা।
পানির জন্য তাই হাহাকার
আজকে সবার জানা।।

নদী খাল নস্ট হয়ে
মাছের হাহাকার।।
ক্যামিকেলের চাষের চাল
আমাদের আহার।।

প্রতি বছর ফটোসেশন
লাগায় লাখো গাছ।।
সেই গাছ ছাগলে খায়
আবার লাগায় গাছ।।

প্রতি বছর কোটি কোটি
টাকা হচ্ছে লুট।
স্যারের সব এসির আরামে
পইড়া স্যুট বুট।।

গাছ লাগিতে দিতো যদি
বেড়া আর যত্ন।
এতো দিনে কোটি গাছ
হতো দেশের রত্ন।।

সামনে আরো দূর্ভোগ
আছে অপেক্ষায়।।
প্রকৃতির প্রতিশোধ
বুঝতে পারা কি যায়।।

এখনো সময় আছে
বাচতে যদি চাই।।
আসুন সবাই যে যার মতো
প্রচুর গাছ লাগাই…

Shahinoor Araihazari
Shahinoor Araihazari

শাহিনুর আড়াইহাজারী
আড়াইহাজার , বাংলাদেশ

লেখক একজন অত্যন্ত সমাজ সচেতন মানবিক গুন্ সম্পন্ন মানুষ। তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট । নেশা পরিবেশ বান্ধব কৃষি ও ফসল নিয়ে অর্গানিক ও বিষমুক্ত ভেষজ খাদ্যদ্রব্যঃ ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার।

তাঁর তৈরী বাগান বাড়ি আগ্রো উদ্যোগ অল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছে ।

https://www.facebook.com/profile.php?id=100088767711634

নানা সামাজিক উন্নয়ন মূলক কাজ এ নীরবে উদ্যোগই তাঁর সবচেয়ে বড় সামাজিক কর্ম । লেখকঃ আমাদের ফাউন্ডার এডিটর সুমন মুন্সীর বাংলাদেশর অতন্ত্য প্রিয় ছাত্রদের এক জন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights