Monday, October 26, 2026
WA
Home Bangla কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এবং আসাম সরকারের উদ্যোগে আগামীকাল থেকে গুয়াহাটিতে...

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এবং আসাম সরকারের উদ্যোগে আগামীকাল থেকে গুয়াহাটিতে ‘ফৌজদারি বিচার প্রশাসনের প্রশ্নে প্রগতির পথে ভারত’ শীর্ষক দু’দিনের আলোচনাচক্র

0
436
Law
Law

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এবং আসাম সরকারের উদ্যোগে আগামীকাল থেকে গুয়াহাটিতে ‘ফৌজদারি বিচার প্রশাসনের প্রশ্নে প্রগতির পথে ভারত’ শীর্ষক দু’দিনের আলোচনাচক্র

By PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৪ 

সাম্প্রতিক বছরগুলিতে ভারত সরকার সেকেলে ঔপনিবেশিক আইন-কানুনের বদলে নাগরিক-কেন্দ্রিক এবং গণতান্ত্রিক আইন প্রণালী প্রবর্তনে একের পর এক উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে ফৌজদারি বিচার প্রণালীর যথাযথ সংস্কারে বড় ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড, ১৯৭৩ সালের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট – এর জায়গা নিতে চলেছে ভারতীয় ন্যায়সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩। নতুন আইনগুলি প্রযুক্ত হবে ২০২৪ সালের পয়লা জুলাই থেকে। 
নতুন এইসব আইন বিধি সম্পর্কে সংশ্লিষ্ট নানা পক্ষকে সম্যকভাবে অবহিত করে তুলতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এবং আসাম সরকারের উদ্যোগে আইআইটি গুয়াহাটির ডঃ ভূপেন হাজারিকা প্রেক্ষাগৃহে ১৮ – ১৯ মে, ২০২৪ তারিখে ‘ফৌজদারি বিচার প্রশাসনের প্রশ্নে প্রগতির পথে ভারত’ শীর্ষক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হৃষিকেশ রায়, গুয়াহাটি হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই এবং সিকিম হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ভারতের আইন কমিশনের সদস্য ডঃ রীতা বশিষ্ঠ।
নতুন তিনটি ফৌজদারি আইনের খুঁটিনাটি নিয়ে প্রশ্নোত্তর-ভিত্তিক আলোচনায় যোগ দেবেন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা। এই ধরনের প্রথম সম্মেলনটি নতুন দিল্লিতে আয়োজিত হয় ২০ এপ্রিল, ২০২৪ তারিখে। 
গুয়াহাটির আলোচনাচক্রে উদ্বোধনী অধিবেশনে ১৮ মে, ২০২৪ তারিখে নতুন তিনটি ফৌজদারি আইনের সামগ্রিক উদ্দেশ্য নিয়ে বক্তারা আলোকপাত করবেন। 
১৯ মে, ২০২৪ তারিখে প্রথম পর্বে ভারতীয় ন্যায়সংহিতা ২০২৩ নিয়ে বিশদে আলোচনা হবে। সভায় পৌরহিত্য করবেন গুয়াহাটি হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমিত্র সৈকিয়া। দ্বিতীয় পর্বে আলোচনার বিষয়বস্তু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩। এই আলোচনা পর্বে পৌরহিত্যে থাকবেন গুয়াহাটি হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাশিস বড়ুয়া। তৃতীয় পর্বে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নিয়ে আলোচনায় সভাপতিত্ব করবেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাননীয় অরুণ দেব চৌধুরী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights